দরাজ রাজ্য সরকার, পুজোর ছুটি কাটাতে প্রস্তুতি নিন এখন থেকেই
সরকারি কর্মীদের জন্য সুখবর। এবছর পুজোয় একটানা ১২ দিন ছুটি পাবেন তাঁরা। ছুটি শুরু হচ্ছে ১৩ অক্টোবর শনিবার। আর শেষ হচ্ছে ২৫ অক্টোবর বৃহস্পতিবার।
সরকারি কর্মীদের জন্য সুখবর। এবছর পুজোয় একটানা ১২ দিন ছুটি পাবেন তাঁরা। ছুটি শুরু হচ্ছে ১৩ অক্টোবর শনিবার। আর শেষ হচ্ছে ২৫ অক্টোবর বৃহস্পতিবার।

ছুটিতে ভরা অক্টোবর। ছুটির শুরু হচ্ছে ২ অক্টোবর, মঙ্গলবার, মহাত্না গান্ধীর জন্মদিনে ছুটি দিয়ে। পরের ছুটি ৮ অক্টোবর, সোমবার, মহালয়া। এরপর টানা ছুটি শুরু হচ্ছে ১৩ অক্টোবর।



এবারে আর ছুটি হারানো নয়। পুজোয় শনি-রবিবারেও কোনও ছুটি নষ্ট হয়নি। কোনও মন খারাপের বিষয় নেই। এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন। কীভাবে কাটাবেন ২০১৮-র পুজোর দিনগুলি।
সরকারি কর্মী মানেই 'আসি যাই মাইনে পাই'-বাম আমলে প্রচলিত এই ধারণা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পাল্টানো দূরে থাক, রাজ্যবাসীর অভিজ্ঞতা বলছে, নয়া জমানায় কর্মচারীদের ছুটির সংখ্যা বাড়তে বাড়তে কার্যত দফারফা হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications