জেলেই আমাকে খুনের ছক কষা হচ্ছে, অভিযোগ আসিফের

একটি প্রতারণার মামলায় আসিফ খানকে সম্প্রতি গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। অভিযোগ, রাজারাম শরাফ নামে এক ব্যবসায়ীকে ১০০ বিঘা জমি পাইয়ে দেবেন বলে ২০১২ সালে আট কোটি টাকা নিয়েছিলেন আসিফ খান। কিন্তু জমি দেননি। যদিও প্রাক্তন এই তৃণমূল নেতার দাবি, গোটা ঘটনাটা সাজানো। সারদা-কাণ্ডে তিনি দলের কয়েকজন রাঘবোয়ালের বিরুদ্ধে সিবিআইকে তথ্য দেওয়ায় তাঁকে ফাঁসানো হয়েছে।
এ দিন আসিফ খানকে তোলা হয় শিয়ালদহ আদালতে। সাংবাদিকদের কাছে ঘেঁষতে দেয়নি পুলিশ। তবুও আসিফ চিৎকার করে বলতে থাকেন যে, জেলের ভিতরে তাঁকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এমন ঘটনা ঘটলে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications