পশ্চিম মেদিনীপুরে ভারতীর ঢোকা বন্ধ করতে চায় রাজ্য! সুপ্রিম কোর্টে আবেদন
নির্বাচনের মুখে ফের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার
নির্বাচনের মুখে ফের প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। তিনি যাতে পশ্চিম মেদিনীপুরে ঢুকতে না পারেন সেজন্য আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। শুক্রবার এই আবেদনের শুনানি হতে পারে। প্রসঙ্গত ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বিজেপি প্রার্থী।

সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরে পুরনো মামলায় তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। সূত্রের খবর অনুযায়ী সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে এমনটাই অভিযোগ করা হয়েছে। সেই কারণে তিনি যাতে পশ্চিম মেদিনীপুরে ঢুকতে না পারেন তার জন্য আবেদন জানানো হয়েছে।

বিরোধী মহলের অভিযোগ
বিরোধী তথা বিজেপির অভিযোগ, ঘাটালে ভারতী ঘোষের প্রচার আটকাতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য। কেননা ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। এই ঘাটাল পড়ছে পশ্চিম মেদিনীপুরেই। বেশ কয়েকবছর তিনি এই জেলারই পুলিশ সুপার পদে কাজ করেছেন।

আগে রাজ্যের আবেদন খারিজ
এর আগে ভারতী ঘোষকে গ্রেফতার করার রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। গত ফেব্রুয়ারি মাসের ঘটনা এটি। তাঁর বিরুদ্ধে করা সাতটি মামলার ক্ষেত্রেই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এরপর বিজেপি যোগ দেওয়ায় সাময়িক স্বস্তি পান তিনি।

নির্দেশ রয়েছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে
যদিও চাকরি সংক্রান্ত প্রতারণার অভিযোগে করা মামলায় ৬ সপ্তাহ বাঁকুড়া প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে সেখানকার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর। কলকাতা হাইকোর্টের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications