মুকুল রায়ের সঙ্গে যোগ আদালত নিযুক্ত স্পেশাল অফিসারের! সংকল্প যাত্রা বিতর্কে নয়া মোড়

যুব মোর্চার সংকল্প যাত্রা কর্মসূচিতে তৃণমূলের বাধার অভিযোগ করে, গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসল বিজেপির রাজ্য নেতৃত্ব। মুকুল রায়ের সঙ্গে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের যোগসাজসের অভিযোগ উঠেছে

যুব মোর্চার সংকল্প যাত্রা কর্মসূচিতে তৃণমূলের বাধার অভিযোগ করে, গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসল বিজেপির রাজ্য নেতৃত্ব। এদিকে, মুকুল রায়ের সঙ্গে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের যোগসাজসের অভিযোগ এনেছে রাজ্য সরকার।

মুকুল-স্পেশাল অফিসার যোগ!

মুকুল-স্পেশাল অফিসার যোগ!

বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে কী কথা বলছিলেন, সংকল্প যাত্রার পর্যবেক্ষণে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার। হাইকোর্টে শুনানির সময় এমনই প্রশ্ন তুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। মূলত স্পেশাল
অফিসারের আচরণে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেরের রিপোর্টও তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্পেশাল অফিসারকে সরানোও হতে পারে। বিচারপতিরা প্রশ্ন করেন, রাজ্য কি শান্তিপূর্ণ বাইক মিছিল করতে পারবে ?

১৫ জানুয়ারি ফের বাইক মিছিল

১৫ জানুয়ারি ফের বাইক মিছিল

আদালতের তরফে জানানো হয়েছে, ১৩ ও ১৪ জানুয়ারি কোনও বাইক মিছিল হবে না। ১৫ জানুয়ারি বাইক মিছিল শুরু হবে। বিষয়টি নিয়ে প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। বাইক মিছিলের রুট নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে বিজেপির যুব মোর্চাকে। শনিবার মিছিলের রুট ম্যাপ জমা দিতে হবে। সেক্ষেত্রে বিজেপির কোনও কর্মীর ওপর হামলা হলে প্রশাসনকেই সেই দায়িত্ব নিতে হবে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

গান্ধী মূর্তির পাদদেশে ধর্না বিজেপির

গান্ধী মূর্তির পাদদেশে ধর্না বিজেপির

এদিকে, মিছিলে হামলার প্রতিবাদ করে শুক্রবার দুপুরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানে হাজির ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ অন্যরা।

আক্রান্ত স্পেশাল অফিসার

আক্রান্ত স্পেশাল অফিসার

সকালে বিজেপি যুব মোর্চার বাইক মিছিল পর্যবেক্ষণে থাকা হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার রবিশঙ্কর দত্তর গাড়ি ভাঙচুর করা হয় জোড়াবাগানে। রবিশঙ্কর দত্তরও আঘাত লাগে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি সপ্তাহব্যাপী কাঁথি থেকে কোচবিহার সংকল্পযাত্রার কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপির যুব মোর্চা। প্রথমে এই সঙ্কল্পজ-যাত্রায় বাইক মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। পরে উচ্চ আদালতের দুই বেঞ্চেই জয় হাসিল করে নেয় বিজেপি।

যদিও শুক্রবার সকাল থেকেই বিজেপি-তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাথুরিয়াঘাটা এলাকা। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+