যেতে হবে না বাইরের, বাংলাতে কাজ পাবেন শ্রমিকরা, প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে কোন বার্তা দিলেন মমতা

করোনা লকডাউনের কারণে দলে দলে রাজ্যে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। এই নিয়ে প্রবল টানা পোড়েন চলেছে।

করোনা লকডাউনের কারণে দলে দলে রাজ্যে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। এই নিয়ে প্রবল টানা পোড়েন চলেছে। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছিল। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে চাইছেন না অভিযোগ করে আক্রমণ শানিয়েছে বিজেপি। তারপরেই ফুঁসে উঠেছেন মমতা। বিরোধী দলের মুখ বন্ধ করতে রাজ্যেই পরিযায়ী শ্রমিকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 পরিযায়ী শ্রমিকদের কাজ দেবেন মমতা

পরিযায়ী শ্রমিকদের কাজ দেবেন মমতা

কাজের জন্য আর বাইরের রাজ্যে যেতে হবে না। রাজ্যেই প্রচুর কাজ আছে। রাজ্য সরকার সকলকে কাজের সুযোগ করে দেবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন অন্য রাজ্য থেকে যে শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হবে তাঁদেরও তিনি কাজের সুযোগ করে দেবেন। করোনা লকডাউন আবহে এই বার্তা দিয়ে এক প্রকার বিরোধীদের মুখ বন্ধ করতে চেয়েছেন মমতা।

 পরিযায়ী শ্রমিক নিয়ে তরজা

পরিযায়ী শ্রমিক নিয়ে তরজা

গত কয়েকদিন ধরে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদ চরমে উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক রাজ্য থেেক পরিযায়ী শ্রমিকদের ফেরানোর অনুমতি দিচ্ছেন না বলে অভিযোগ করেছিল কেন্দ্র। এই অভিযোগ করে রাজ্য সরকারকে চিঠিও পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসঙ্গত উল্লেখ্য, কর্নাটক এবং মহারাষ্ট্র থেকে পরিয়ী শ্রমিকদের ফেরানোর অনুমোদন দিচ্ছিলেন না মুখ্যমন্ত্রী।

পাল্টা আক্রমণ তৃণমূলের

পাল্টা আক্রমণ তৃণমূলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই চিঠি নবান্নে পৌঁছনোর পরেই ফুঁসে ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেস। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়ে বলেন মিথ্যে বলছেন অমিত শাহ। তাঁকে ক্ষমা চাইতে হবে। তীব্র আক্রমণ শানিয়েছেন সাংসদ ডেরেক ও'ব্রায়েনও। রাজ্য সরকার একাধিক রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বন্দোবস্ত করেছে বলে পাল্টা দাবি করা হয়।

রেলের দাবি

রেলের দাবি

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি করার কয়েক মিনিেটর মধ্যেই রেলের এক আধিকারিক জানান তাঁদের কাছে শ্রমিক ট্রেন চালানোর কোনও প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে আসেনি। এই নিয়ে তীব্র চাপান উতর তৈরি হয়েছিল রাজ্যে। তারপরেই বিরোধীদের মুখ বন্ধ করতে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কাজ দেওয়ার এই প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+