Krishak Bandhu Scheme: ডিসেম্বরেই অ্যাকাউন্টে ২ হাজার ৮০০ কোটি টাকা পাঠাবে রাজ্য! কীভাবে সুবিধা পাবেন

Krishak Bandhu Scheme: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সে নির্বাচনের আগে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এক কোটি এক লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার ৮০০ কোটি টাকা পাঠাবে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে এই টাকা দেওয়া হবে।

আর তাতে এক কোটিরও বেশি কৃষক সুবিধা পাবেন। আর তা এই রাজ্যে প্রথম বলেই দাবি। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কৃষকদের পাওয়া সহ একাধিক ইস্যুতে বারবার সরব হয়েছেন। এবার বাংলার কৃষকদের জন্যে বড় পদক্ষেপ (Krishak Bandhu Scheme) নিতে চলেছে সরকার।

Krishak Bandhu Scheme

রাজ্যের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প 'কৃষক বন্ধু প্রকল্প' (Krishak Bandhu Scheme)। আর এই প্রকল্পে বাংলার বহু কৃষক ইতিমধ্যে উপকৃত হয়েছেন। এবার এই প্রকল্পে এক কোটি এক লক্ষ উপভোক্তা উপকৃত হবে। জানা যাচ্ছে, ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করবেন বলে জানা গিয়েছে। আর এই সুবিধা প্রদান করতে ২ হাজার ৮০০ কোটি টাকার তহবিল ইতিমধ্যে তৈরি রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

২০১৯ সালের খরিফ মরশুমে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme)। আর এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১৫ হাজার ৪০১ কোটি টাকার সহযোগিতা প্রদান করেছে রাজ্য। শেষবার খরিফ মরশুমে একসঙ্গে ৯৮ লক্ষ উপভোক্তা এই টাকা পেয়েছিলেন। এবার সেই সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক দফায় 'দুয়ারে সরকার'এ একাধিক আবেদন জমা পড়ে। আর সেই আবেদনের ভিত্তিতেই সংখ্যা এবার এক কোটি ছাড়িয়ে গিয়েছে।

Krishak Bandhu Scheme: 'কৃষক বন্ধু প্রকল্পে' কীভাবে সুবিধা পান?

  • 'কৃষক বন্ধু প্রকল্পে'র (Krishak Bandhu Scheme) অধীনে এক একরের বেশি জমি আছে এমন কৃষকরা ১০ হাজার টাকা পান। দুই কিস্তিতে এই টাকা পান। এক এক একরের থেকে জমি কম এমন কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে ৪ হাজার টাকা পান।
  • এই প্রকল্পের অধীনে এক একরের বেশি জমি আছে এমন কৃষকরা দুই কিস্তিতে বছরে ১০ হাজার টাকা পান এবং যাঁদের জমি তার চেয়ে কম তাঁরা পান ৪ হাজার টাকা। 'কৃষক বন্ধু প্রকল্পে'র (Krishak Bandhu Scheme) অধীনে রাজ্যের প্রকল্পের সুবিধা পান ভাগচাষিরাও। এছাড়াও ২০১৯ সাল থেকে মৃত কৃষকের পরিবারকে ২ লক্ষ টাকা করেও সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+