উপাচার্য পদ থেকে অপসারিত সুবীরেশ, গুরু দায়িত্বে 'প্রাক্তনী' ওমপ্রকাশ
অবশেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হল সুবীরেশ ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি ইতিমধ্যে সামনে এসেছে। আর এই কেলেঙ্কারির তদন্তে নেমে ইতিমধ্যে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই। আর
অবশেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হল সুবীরেশ ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি ইতিমধ্যে সামনে এসেছে। আর এই কেলেঙ্কারির তদন্তে নেমে ইতিমধ্যে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই। আর এরপরেই তাঁর উপাচার্য পদে থাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

কেন তাঁকে ওই পদে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই প্রসঙ্গে সরকারের ভূমিকাও প্রশ্নের মধ্যে পড়ে। দীর্ঘ বিতর্ক শেষে অবশেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হল সুবীরেশ ভট্টাচার্যকে।
তাঁর জায়গাতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করা হল ওমপ্রকাশ মিশ্রকে। শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নয়, দার্জিলিং হিলস ইউনিভার্সিটির উপচার্জ হিসাবেও সমস্ত পদ সামলাতে হবে বলে জানা যাচ্ছে। আগামী তিনমাসের জন্য এই পদে তাঁকে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এরপর মেয়াদ বাড়ানো হতে পারে বলেও খবর। বলে রাখা প্রয়োজন, শিক্ষাবিদ হিসাবে ওমপ্রকাশ মিশ্রের পরিচয় থাকলেও দীর্ঘদিনের কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। যদিও পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ওমপ্রকাশ মিশ্র। এমনকি শিলিগুড়ি আসন থেকে বিধানসভা আসনে নির্বাচনেও লড়েন তিনি।
যদিও প্রবল বিজেপি হাওয়াতে বিজেপি-এর তরুণ নেতা শঙ্কর ঘোষের কাছে হারতে হয় ওমপ্রকাশ। এরপর কলকাতাতে ফিরে পড়াশুনাতেই মন দেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষাকতা করার অভিজ্ঞতা রয়েছে। তবে উত্তরবঙ্গের ছেলে হওয়ার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা সময়ে পড়াশুনাও করেছেন ওমপ্রকাশ।
এবার সেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বই তুলে দেওয়া প্রাক্তনী ওমপ্রকাশের কাঁধে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ওই বিশ্ববিদ্যালয় ফিরিয়ে আনাটাও চ্যালেঞ্জ হবে ওমপ্রকাশের কাছে। এমন =টাই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications