‘রেডজোন’ হাওড়ায় লকডাউন মানাতে আক্রান্ত পুলিশ, পুর কমিশনারকে সরাল নবান্ন

করোনা ভাইরাসের রেডজোন হাওড়ার বেলিলিয়াস রোডে জনতার হাতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় বড় পদক্ষেপ নিল নবান্ন। এই ঘটনায় রাতারাতি সরিয়ে দেওয়া হল হাওড়া পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে।

করোনা ভাইরাসের রেডজোন হাওড়ার বেলিলিয়াস রোডে জনতার হাতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় বড় পদক্ষেপ নিল নবান্ন। এই ঘটনায় রাতারাতি সরিয়ে দেওয়া হল হাওড়া পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে। রাজ্য পুলিশও কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানায় টুইট করে। ভিড় সরাতে গিয়ে পুলিশ-ব়্যাফ আক্রান্ত হওয়ার পরই কড়া হাতে মোকাবিলায় নামল নবান্ন।

‘রেডজোন’ হাওড়ায় আক্রান্ত পুলিশ, পুর কমিশনারকে সরাল নবান্ন

মঙ্গলবার বিকেলে হাওড়ার টিকিয়াপাড়ায় ভিড় সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়, ভাঙচুর করা হয় দুটি গাড়ি। রণক্ষেত্র হয়ে ওঠা 'রেডজোন' হাওড়ায় ব়্যাফ নামিয়েও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। পরে বিশাল পুলিশবাহিনী, আরও ফোর্স এসে এলাকার দখল নেয়।

এরপরই রাত ১১টা নাগাদ নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার বিজিন কষ্ণাকে সরিয়ে দেওয়া হয়। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈনকে পুর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত। বিজিন কৃষ্ণাকে পাঠানো হয়েছে প্রাণী সম্পদ দফতরের যুগ্ম সচিবের দায়িত্বে।

প্রশ্ন উঠেছে, এটা পুলিশের ব্যর্থতা, পুর কমিশনারের নয়। তাঁকে সরিয়ে মুখ রক্ষা করা হল শুধু। মন্ত্রী ততা জেলা সভাপতি অরূপ রায় থেকে শুরু করে জেলার আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটা পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে দোষীদের খুঁজে বের করতে। এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। একইসঙ্গে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+