তথ্যে কারচুপি? অনাথ শিশুদের নিয়ে রাজনীতি কোনোভাবেই কাম্য নয়, সুপ্রিম তোপে মমতার সরকার

তথ্যে কারচুপি? অনাথ শিশুদের নিয়ে রাজনীতি কোনোভাবেই কাম্য নয়, সুপ্রিম তোপে মমতার সরকার

করোনার দ্বিতীয় ঢেউয়ে কোন রাজ্যে কত শিশু অনাথ হয়েছে তা রাজ্যগুলিকে আগেই জানাতে বলেছিল সুপ্রিম কোর্ট। এবার সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য সরকার। অনাথ শিশুদের যে পরিসংখ্যান রাজ্যের তরফে তুলে ধরা হয়েছে তা বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আর তাতেই নতুন করে চাপে পড়েছে সরকার।

তথ্যে কারচুপি? অনাথ শিশুদের নিয়ে রাজনীতি কোনোভাবেই কাম্য নয়, সুপ্রিম তোপে মমতার সরকার

সুপ্রিম তোপের মুখে পড়েছে পাঞ্জাব সরকারও। এদিকে কোনও আইনজীবী নন, এই অভিযোগ তুললেন খোদ বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ। নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট জানানো হয়, “সব কিছুকে কেন্দ্র-রাজ্য সংঘাত হিসাবে দেখা ঠিক নয়।এটা শিশুদের কল্যাণের বিষয়। এ নিয়ে রাজনীতি কোনোভাবেই কাম্য নয়।” সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরেই যা নিয়ে বিস্তর চাপানৌতর শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।

এদিকে লকডাউনের সময় রাজ্যে ২৭টি শিশু বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানায় মমতার সরকার। আর এই পরিসংখ্যান নিয়েই সন্দেহ প্রকাশ করেছে শীর্ষ আদালত। যার জেরে দেশের শীর্ষ আদালতরে তরফে তীব্র ভর্ৎসনাও শুনতে হয় রাজ্য সরকারকে। বিচারপতিদের সাফ দাবি পশ্চিমবঙ্গের মতো বিশাল রাজ্যে ২৭টি শিশু করোনায় অনাথ হয়েছে এই তথ্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। একই জনসংখ্যার অন্য রাজ্যগুলির সঙ্গে এই তথ্য কোনোভাবেই সামঞ্চস্যপূর্ণও নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকালের শুরুতে রাজ্যের করোনা পরিসংখ্যান লুকানোর অভিযোগ উঠেছিল নবান্নের বিরুদ্ধে। ভোটের আগে যে কারণে বিরোধীদের তোপের মুখেও পড়ে রাজ্য সরকার। এমনকী কড়া নির্দেশিকা পাঠানো হয় কেন্দ্রের তরফে। এমনকী এই বিষয়ে বিস্তর জলঘোলাও হয়। এবার অনাথ শিশুদেরর মতো এই স্পর্শকাতর বিষয়ে কারচুপির অভিযোগ ওঠায় রাজ্যের ভাবমূর্তি যে অনেকটাই ক্ষুন্ন হল তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+