রাজ্যের পুর-প্রশাসক পদে রদবদলে কীসের ইঙ্গিত, বকেয়া শতাধিক পুরভোট কি আসন্ন বাংলায়

রাজ্যের শতাধিক পুরসভা ও পুরনিগমে ভোট স্থগিত হয়ে রয়েছে করোনা মহামারী পরিস্থিতিতে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে পুরভোট হওয়ার কথা। কিন্তু বিধানসভা ভোটের পর প্রায় চারমাস অতিক্রান্ত।

রাজ্যের শতাধিক পুরসভা ও পুরনিগমে ভোট স্থগিত হয়ে রয়েছে করোনা মহামারী পরিস্থিতিতে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে পুরভোট হওয়ার কথা। কিন্তু বিধানসভা ভোটের পর প্রায় চারমাস অতিক্রান্ত। কিন্তু পুরভোটের কোনও উচ্চবাচ্য নেই। এই পরিস্থিতিতে হঠাৎ পুর প্রশাসক পদে রদবদলে জল্পনা শুরু হয়েছে বকেয়া পুরভোট নিয়ে।

শীঘ্রই পুরভোট করতে চাইছে রাজ্য প্রশাসন?

শীঘ্রই পুরভোট করতে চাইছে রাজ্য প্রশাসন?

রাজ্যে সম্প্রতি শতাধিক পুরসভা ও পুর নিগমের পরিচালকমণ্ডলীতে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি শীঘ্রই পুরভোট করতে চাইছে রাজ্য প্রশাসন? এই রদবদলের মধ্য দিয়েই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

‘এক ব্যক্তি এক পদ' ব্যবস্থায় রদবদল

‘এক ব্যক্তি এক পদ' ব্যবস্থায় রদবদল

তৃণমূল কংগ্রেসে 'এক ব্যক্তি এক পদ' ব্যবস্থা চালু হওয়ায় বিভিন্ন পুরসভায় একটা বড় মাত্রায় পরিবর্তন হয়েছে। রাজ্যের যাঁরা মন্ত্রী রয়েছেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে পুর প্রশাসকমম্ডলী থেকে। তবে কলকাতার ব্যাপারে এখনও কোনও পদক্ষেপ হয়নি। কলকাতা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে রয়ে গিয়েছেন ফিরহাদ হাকিম।

পুরসভার প্রশাসকমণ্ডলী থেকে বাদ যাঁরা

পুরসভার প্রশাসকমণ্ডলী থেকে বাদ যাঁরা

তৃণমূলের রদবদলে দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলী থেকে বাদ পড়েছেন সুজিত বসু। বাদ পড়েছেন আসানসোল পুরসভার পরিচালকমণ্ডলীর প্রশাসক তাব্বাসুম আরা। হাওড়া পুরনিগমের পরিচালকমণ্ডলী থেকে বাদ পড়েছেন অরূপ রায়। তাঁর জায়গায় বসেছেন বিশিষ্ট চিকিৎসক সুজয় চক্রবর্তী। বিধাননগর পুরসভার পরিচালকমণ্ডলী থেকে সরানো হয়েছে তাপস চট্টোপাধ্যায়কে।

বিজেপিতে যাওয়া দুই কাউন্সিলরকে জায়গা পুরসভায়, জল্পনা

বিজেপিতে যাওয়া দুই কাউন্সিলরকে জায়গা পুরসভায়, জল্পনা

তৃণমূলের এই রদবদলে শোরগোল পড়েছে বিজেপিতে যাওয়া দুই কাউন্সিলর জায়গা পাওয়ায়। পানিহাটিকে কৌশিক চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে। বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর জলপাইগুড়ি পুরসভায় ১২ জনের প্রশাসক মণ্ডলীতে স্থান করে নিয়েছেন বিজেপিতে যোগ দেওয়া শুভজিৎ কর।

কাঁথি নজর কেড়েছে তৃণমূলের রদবদলে

কাঁথি নজর কেড়েছে তৃণমূলের রদবদলে

আর একটি ব্যাপার নজর কেড়েছে তৃণমূলের রদবদলে। শুভেন্দু-গড় কাঁথি পুরসভায় প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে ফের রদবদল করা হয়েছে। বিজেপিতে য়োগ দেওয়া শুভেন্দু-অনুজ সৌমেন্দুকে সরিয়ে আনা হয়েছিল সিদ্ধার্থ মাইতিকে। ফের তাঁকে সরিয়ে এবার আনা হয়েছে হরিসাধন অধিকারীকে।

উত্তর ২৪ পরগনাতেও ব্যাপক রদবদলে জল্পনা

উত্তর ২৪ পরগনাতেও ব্যাপক রদবদলে জল্পনা

উত্তর ২৪ পরগনাতেও ব্যাপক রদবদল করা হয়েছে। গাইঘাটা, হাবড়া, অশোকনগর প্রশাসকমণ্ডলীর প্রধান ও উপপ্রধান পদে আনা হয়েছে অনেক নতুন মুখকে। বেশিরভাগ ক্ষেত্রে বাদ পড়তে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামীদের। গারুলিয়া পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের ভাই সঞ্জয় সিংকে। সঞ্জয়ের জায়গায় আনা হয়েছে রমেন দাসকে। এই সব রদবদল নিয়েই জল্পনা তৈরি হয়েছে রাজ্যে পুরভোট নিয়ে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+