এক লাফে অনেকটাই বাড়ল মেয়র-কাউন্সিলরদের ভাতা, কার কত বৃদ্ধি একনজরে

লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর শাসক দলেও ভাঙন ধরেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রবণতা বেড়েছে রাজ্যে। বেড়েছে আন্দোলনও।

লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর শাসক দলেও ভাঙন ধরেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রবণতা বেড়েছে রাজ্যে। বেড়েছে আন্দোলনও। বেতন বৃদ্ধির দাবিতে অনেকে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হচ্ছে। এই অবস্থায় প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে এমএসকে-এসএসকের শিক্ষকদেরও বেতনবৃদ্ধি হয়েছে। এবার ভাতা বাড়ল মেয়র-কাউন্সিলরদের।

এক লাফে অনেকটাই বাড়ল মেয়র-কাউন্সিলরদের ভাতা, কার কত বৃদ্ধি একনজরে

রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেয়র, চেয়ারপার্সন, ডেপুটি চেয়ারপার্সন, বিরোধী দলনেতা ও কাউন্সিলরদের বেতন বৃদ্ধি করা হরবে। এক লাফে অনেকটাই বাড়ছে বেতন বা ভাতা। স্বভাবতই খুশি পুরসভার মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে বিরোধী দলনেতা-কাউন্সিলররা।

পুর দফতরের তরফে জানানো হয়েছে, মেয়রের বেতন ছিল ৫,৫০০ টাকা। তা বেড়ে দাঁড়াল ১১,৫০০ টাকা। চেয়ারপার্সনের বেতন ৫,২৫০ টাকা থেকে বেড়ে হল ১১,২৫০ টাকা। বিরোধী দলনেতার বেতন ৪,৭০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১০,৭০০ টাকা এবং কাউন্সিলরদের বেতন ছিল ৪,৪০০ থেকে বেড়ে হল ১০ হাজার টাকা।

রাজনৈতিক মহলের মনে করছে, রাজ্যজুড়ে যেভাবে পুরসভাগুলি ভেঙে দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে, তা রুখতে বহুলাংশে বেতন বৃদ্ধি করা হচ্ছে মেয়র-চেয়ারম্যান-কাউন্সিলরদের। মেয়র-কাউন্সিলরদের ধরে রেখে প্রতিষ্ঠানের ভাঙ আটকানোর চেষ্টার পাশাপাশি বেতন পরিকাঠামোকে একটু উন্নততর করার চেষ্টা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+