মেট্রোয় অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর! কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন

মেট্রোয় আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করবে রাজ্য প্রশাসন।

মেট্রোয় আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করবে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার লালবাজারে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় মেট্রোর বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ আনছে রাজ্য। তাই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত।

মেট্রোয় অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর! কঠোর সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মেট্রোয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। বদ্ধ মেট্রোর মধ্যে আটকে পড়েন যাত্রীরা। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও, এখনও ট্রমাচ্ছন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি অনেক যাত্রী। এই ঘটনায় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল ওঠে। প্রায় ২০ মিনিট দমবন্ধ অবস্থায় মেট্রোর টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছিল যাত্রীদের।

অন্ধকার, ধোঁয়ায় ভরে গিয়েছিল টানেল, সেই অবস্থায় কোনওরকমে মেট্রোর হেল্পলাইন নম্বরে ফোন করা হলেও, সেই ফোন কেউ ধরেনি বলেও অভিযোগ। শেষমেশ জানলার কাঁচ ভেঙে লাইনে লাফ দিয়ে অনেক যাত্রী প্রাণে বাঁচেন। লাইন ধরে কোনওরকমে হেঁটে প্লাটফর্মে ওঠেন তাঁরা। আবার অনেকের পক্ষে তা সম্ভব হয়নি। তাই তাঁরা আটকে পড়েন মেট্রোর কামরাতেই।

যাত্রীদের দাবি, তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা সেই অবস্থায় ছিলেন। যদিও যাত্রীদের সেই অভিযোগ অস্বীকার করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০ মিনিটে উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে। যাত্রীদের পাল্টা দাবি, ২০ মিনিট লেগে যায় জানলার কাঁচ ভাঙতেই।

এই দাবি, পাল্টা দাবি নিয়ে শুক্রবার লালবাজারে দমকলমন্ত্রী সুজিত বসু ডিজি (দমকল)সহ একাধিক পুলিশ কর্তার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই এফআইআরের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, শহরে বড় আগুন লাগলে গ্রিন চ্যানেল ব্যবহার করা হবে। পুলিশ ও দমকলের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজের বার্তাও দেওয়া হয়। এদিন মেট্রো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মেট্রোর জিএমের সঙ্গে কথা বলেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+