স্বাধীনতা দিবস নিয়েও সংঘাত কেন্দ্র-রাজ্যের, সর্বশিক্ষা মিশনকে কী জবাব
সম্প্রতি সর্বশিক্ষা মিশন একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় জানানো হয়, প্রতিটি স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও সর্বশিক্ষা মিশনের কাছে পাঠাতে হবে। তা নিয়েই বিতর্ক তৈরি হয়।
সর্বশিক্ষা মিশনের বিতর্কিত নির্দেশিকা বাতিল করে দিল রাজ্য সরকার। স্বাধীনতা দিবসে সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা বাতিল ঘোষণা করে রাজ্য নয়া নির্দেশিকা পাঠানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল স্কুলগুলি। রাজ্য সরকার এদিন সাফ বার্তা দিয়েছে, স্বাধীনতা দিবসে স্কুলগুলি কী করবে, সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না সর্বশিক্ষা মিশন। নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্রকেও বার্তা দিতে চাইল রাজ্য।
সম্প্রতি সর্বশিক্ষা মিশন একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় জানানো হয়, প্রতিটি স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও সর্বশিক্ষা মিশনের কাছে পাঠাতে হবে। তা নিয়েই বিতর্ক তৈরি হয়। শেষপর্যন্ত রাজ্য সরকার ময়দানে নামে। মিশনকে চিঠি লিখে সাফ জানিয়ে দেয়- কোনওমতেই অনুষ্ঠানের ভিডিও করা এবং তা সর্বশিক্ষা মিশনে পাঠানো সম্ভব নয়।

রাজ্যের যুক্তি, স্কুল কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করবে, কী করে অনুষ্ঠান করবে, তা একান্তই সংশ্লিষ্ট স্কুলগুলির ব্যাপার। কেন সে ব্যাপারে অন্য কেউ নাক গলাবে? তাই সেই নির্দেশিকা বাতিল করে রাজ্যের তরফে নয়া নির্দেশিকা পাঠানো হয় বিতর্ক ও বিভ্রান্তি দূর করতে।
ফলে এবারও স্কুলগুলি অন্যান্যবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবে নিজের নিজের মতো করে। সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা মানার কোনও দরকার পড়বে না। উল্লেখ্য, উত্তরপ্রদেশ সরকার মাদ্রাসাগুলিতে স্বাধীনতা দিবস উদযাপন বাধ্যতামূলক করতে একটি নির্দেশিকা জারি করে। সেইমতোই সর্বশিক্ষা মিশনও তাদের জারিজুরি খা্টাতে চেয়েছিল এ রাজ্যে।












Click it and Unblock the Notifications