পুরভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের, ফের ভোটের বাদ্যি বঙ্গে! কবে জারি বিজ্ঞপ্তি

পুরভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের, ফের ভোটের বাদ্যি বঙ্গে! কবে জারি বিজ্ঞপ্তি

পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ্যে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারির সম্ভাব্য সময় নিয়েই ইঙ্গিত পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে উপনির্বাচন ৩০ অক্টোবর। চার কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশে হবে ৩ নভেম্বর। তারপরই ফের বাদ্যি বেজে যাবে আরও এক ভোটের। করোনাকালে কোনও পুরসভার ভোট হয়নি। রাজ্যে এবার পুরভোটের বাদ্যি বাজার অপেক্ষা।

২০২১-এ আরও একটি ভোট-উৎসব বঙ্গে

২০২১-এ আরও একটি ভোট-উৎসব বঙ্গে

রাজ্য নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে ছটপুজো কাটলেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সেক্ষেত্রে ডিসেম্বরেই হবে পুরভোট। ছটপুজো ১০ নভেম্বর। তারপর যদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এক মাস পরেই ভোট। অর্থাৎ ২০২১-এ আরও একটি ভোট-উৎসবের আসর বসতে চলেছে পশ্চিমবঙ্গে।

তিনটি পুরসভার ভোটের প্রস্তুতি কমিশনের

তিনটি পুরসভার ভোটের প্রস্তুতি কমিশনের

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার তিনটি পুরসভার ভোট-প্রস্তুতি শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ বড়দিনের আগেই পুরভোট করাতে আগ্রহী। কলকাতা, হাওড়া ও বিধাননগর তিনটি পুরসভার ভোটের জন্য মূলত প্রস্তুতি চলছে। বাকি পুরসভার ভোট এই তিন পুর নিগমের ভোটের পরে হবে।

উৎসবের মরশুম কেটে গেলেই বাংলায় পুরভোট

উৎসবের মরশুম কেটে গেলেই বাংলায় পুরভোট

তবে এই তিন পুরসভা ভোটের প্রস্তুতির কথা এখনও সরকারিভাবে জানানো হয়নি পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের তরফে। উৎসবের মরশুম কেটে গেলেই যে বাংলায় পুরভোট হবে তার ইঙ্গিত মিলেছে শুধু। তার আভাসর পাওয়া গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি ভবানীপুর উপনির্বাচনে জয়ী হওয়ার পর জানিয়েছিলেন এবার পুরভোট দ্রুত করানোর চেষ্টা হবে।

বাংলায় তিন পুরসভা ভোটের সম্ভাব্য দিনক্ষণ

বাংলায় তিন পুরসভা ভোটের সম্ভাব্য দিনক্ষণ

মুখ্যমন্ত্রীর মুখে সেই ইঙ্গিত পেয়ে নির্বাচন কমিশন তৎপরতা শুরু করে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ১২ ও ১৯ ডিসেম্বর তিনটি পুরসভার ভোট হতে পারে। নির্বাচন কমিশন চাইছে বড়দিনের ছুটির আগেই এই তিন পুরসভার ভোট শেষ করে ফেলতে। এর ফলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পুরভোটের একটি পর্যায়ের কাজ শেষ করা যাবে।

বাকি পুরসভাগুলির ভোট কবে, ইঙ্গিত

বাকি পুরসভাগুলির ভোট কবে, ইঙ্গিত

তারপরই বাকি পুরসভাগুলির ভোটের ব্যাপারে প্রস্তুতি শুরু হবে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হওয়ায় এবং লকডাউন জারি হওয়ায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। সেই থেকেই বাকি পড়ে আছে পুরভোট। তখন পুরভোটের আসন বিন্যাসের কাজ অনেকদূর এগিয়ে গিয়েছিল। আবারও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোট ধরে প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বাকি পুরসভার ভোট ২০২২-এর শুরুতেই হতে পারে বলে ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশনের আধিকারিকের কথায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+