পুরসভা নির্বাচনে চালু হবে নতুন নিয়ম, জেলাশাসকদের তৈরি থাকার নির্দেশ কমিশনের

তিন জেলার জেলাশাসকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার জানা গিয়েছিল তিন জেলার জেলাশাসককে নির্বাচন কমিশনের তলবের কথা। মার্চের দ্বিতীয় সপ্তাহে পুরভোটের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা,

তিন জেলার জেলাশাসকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার জানা গিয়েছিল তিন জেলার জেলাশাসককে নির্বাচন কমিশনের তলবের কথা। মার্চের দ্বিতীয় সপ্তাহে পুরভোটের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।

পুরসভা নির্বাচনে চালু হবে নতুন নিয়ম, জেলাশাসকদের তৈরি থাকার নির্দেশ কমিশনের

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা অনুযায়ী পুরভোট হওয়ার সম্ভাবনা। পুরভোট কবে হবে তা নিয়ে রাজ্যের তরফে এখনও কোনও লিখিত নির্দেশ আসেনি রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। তবে জেলাশাসকদের বলা হয়েছে ভোটগ্রহণ, কেন্দ্র, ভোট কর্মী, এইসব বিষয়গুলো নিয়ে প্রস্তুত থাকুন।

এবারের ভোটে বেশ কিছু নতুন বিষয় থাকতে চলেছে। প্রার্থীর সম্পূর্ণ হলফনামা অনলাইনে আপলোড করতে হবে। পাশাপাশি অনলাইনেই পুরভোট সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।

সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের দেওয়া প্রস্তাব অনুসারে কলকাতা ও হাওডায় ভোট হতে পারে ১২ এপ্রিল। ওইমাসেই রাজ্যে বাকি পুরসভাগুলির ভোট সম্পন্ন করা হতে পারে। তবে তা শেষ করার সম্ভাবনা ২৪ এপ্রিলের আগেই। কেননা ওইদিন থেকে রমজান মাস শুরু হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+