পুরভোট নিয়ে সরকারের পদক্ষেপের পাশে বিজেপি, নির্বাচন পিছিয়ে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে
পুরভোট নিয়ে সরকারের পদক্ষেপের পাশে বিজেপি, নির্বাচন পিছিয়ে যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে
রাজ্যে পুরনির্বাচন কি পিছিয়ে যেতে চলেছে? রাজনৈতিকদলগুলির সঙ্গে বৈঠকের আগের দিন এমন জল্পনাই জোরদার হয়েছে। বিজেপির পাশাপাশি তৃণমূলও সম্ভাব্য প্রস্তাব করোনার কারণে ভোট কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হোক। বৈঠকের নেতৃত্ব দেবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।

তৃণমূলের তরফে সম্ভাব্য প্রস্তাব
সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল সোমবার বৈঠকে প্রস্তাব দিতে চলেছে, পুরভোট যেন পিছিয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটাই চান বলে জানা গিয়েছে।

বিজেপিও রাজি
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন করোনা নিয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সরকার যে পদক্ষেপ নেবে, তার পাশে বিজেপি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

১০ টি দলের ২ জন করে প্রতিনিধি বৈঠকে থাকবেন
সোমবার দুপুর তিনটেয় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বৈছকে হাজির থাকবেন ১০ টি রাজনৈতিক দলের ২ জন করে প্রতিনিধি।

নির্বাচন নিয়ে রাজ্যপালের চিঠি
রাজ্যে পুরনির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করতে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকর চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনকে। সূত্রের খবর চিঠিতে রাজ্যপাল ২০১৩ ও ২০১৮-র কথা স্মরণ করিয়ে দিয়েছেন। চিঠিতে প্রয়োজনে অতিরিক্ত বাহিনীর সাহায্য নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications