দুর্ঘটনার কবলে অধীর চৌধুরীর গাড়ি, বরাতজোরে রক্ষা কংগ্রেস সাংসদের

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোরটি ধাক্কা মারে অধীর চৌধুরীর গাড়িতে। এই ধাক্কার ফলে তাঁর গাড়িটি রাস্তার এক পার থেকে অন্য পারে চলে যায়।

বরাতজোরে বাঁচলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রবিবার কলকাতা থেকে বহরমপুর যাচ্ছিলেন তিনি। সেই যাত্রাপথে মুর্শিদাবাদের রেজিনগরের কাছে অধীরবাবুর গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। তবে তাঁর গাড়ির চালকের দক্ষতায় অল্পে রক্ষা পান অধীরবাবু।

এই দুর্ঘটনায় সেরকম আঘাত লাগেনি কংগ্রেস সাংসদের। তবে অল্প আহত হয়েছেন তাঁর গাড়ির চালক। অধীরবাবুর দেরহক্ষীর আঘাত লাগেনি। তিনি পিছনের আসনে ছিলেন। চালকের দিকেই ম্যাটাডোরটি ধাক্কা মারে। প্রাথমিক চিকিৎসার পর চালকই গাড়ি চালিয়ে অধীরবাবুকে বহরমপুর নিয়ে যান।

দুর্ঘটনার কবলে অধীরবাবুর গাড়ি, বরাতজোরে রক্ষা

অধীরবাবু জানান, তিনি সুস্থ আছেন। গুরুতর আঘাত লাগেনি। ম্যাটাডোরের ধাক্কায় অল্প ক্ষতি হয়েছে তাঁর গাড়িটির। আঘাত লেগেছে তাঁর চালকের। ম্যাটাডোরটি বিপিরীত দিক থেকে আসছিল। তারপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁর গাড়িতে। এই ধাক্কার ফলে তাঁর গাড়িটি রাস্তার এক পার থেকে অন্য পারে চলে যায়।

খবর পেয়েই রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আটক করা হয় ম্যাটাডোরটি। আটক করা হয়েছে ম্যাটাডোরের চালককেও। যদিও অধীরবাবু চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ করছেন না। ওই চালক অধীরবাবুর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে জানান। অধীরবাবু বলেন, ম্যাটাডোরের গতিপ্রকৃতি আগাম আঁচ করেই তাঁর গাড়ির চালক সাবধান হয়ে যাওয়াতেই মুখিমুখি সংঘর্ষ এড়ানো গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+