শিশু হেনস্থা রুখতে চালু হল হেল্পলাইন, নতুন উদ্যোগ রাজ্য শিশু অধিকার কমিশনের
রাজ্যে একের পর এক স্কুলে তো বটেই সমাজের নানা ক্ষেত্র থেকে উঠে আসা শিশুদের নির্যাতেনর খবর নিয়ে উদ্বিগ্ন শিশু অধিকার রক্ষা কমিশন। আর তাই উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে চালু করা হল একটি বিশেষ হেল্পলাইন নম্বর।
রাজ্যে একের পর এক স্কুলে তো বটেই সমাজের নানা ক্ষেত্র থেকে উঠে আসা শিশুদের নির্যাতেনর খবর নিয়ে উদ্বিগ্ন শিশু অধিকার রক্ষা কমিশন। আর তাই উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে চালু করা হল একটি বিশেষ হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করে শিশুদের যৌন হেনস্থা সহ সব ধরনের হেনস্থার অভিযোগ জানানো যাবে। নম্বরটি হল - ৯৮৩৬৩০০৩০০।

জানা গিয়েছে ১০ সেপ্টেম্বর থেকে হেল্পলাইন নম্বরটি অ্যাক্টিভ রয়েছে। দিনের যেকোনও সময় অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপে। অর্থাৎ ২৪ ঘণ্টাই তা খোলা থাকবে। কমিশনের এই পদক্ষেপকে উল্লেখযোগ্য বলে স্বীকার করা হয়েছে।
কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, যেকোনও ধরনের শারীরিক ও মানসিক হেনস্থা শিশু ও নাবালকদের উপরে হলেই অভিযোগ জানানো যাবে। এছাড়া বাল্য বিবাহের মতো ঘটনাও হোয়াটসঅ্যাপে অভিযোগ হিসাবে জানানো যাবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে কমিশন ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছে।
কয়েকমাস আগে জিডি বিড়লা, কারমেল সহ একাধিক প্রতিষ্ঠিত স্কুলে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই ঘটনায় হইচই পড়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications