কর্মসংস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, চুক্তিভিত্তিক কর্মীদের জন্যেও বড় ঘোষণা
আগামী ২০ তারিখ থেকে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই সম্মেলন শুরু হওয়ার আগে কর্মসংস্থান নিয়ে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
আগামী ২০ তারিখ থেকে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই সম্মেলন শুরু হওয়ার আগে কর্মসংস্থান নিয়ে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।
আজ সোমবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একদিকে বিনিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অন্যদিকে কর্মসংস্থান নিয়েও কার্যত এই মন্ত্রিসভায় বড় পদক্ষেপের কথা বলা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম এবং পার্থ
এই মন্ত্রিসভার বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। সেখানে মন্ত্রিসভার তরফে দেওয়া নেওয়া সিদ্ধান্তগুলির বিষয়ে জানানো হয়। বিশেষ করে কর্মসংস্থান নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানানো হয়। জানা গিয়েছে, স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর সমস্ত জায়গাতেই এই নিয়োগ করা হবে। শুধু তাই নয়, বজ্রপাতে নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ একাধিক সংস্থার। তাঁদের রাজারহাঁটে জমি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঢেলে সাজানো হবে স্বাস্থ্য বিভাগকে
গোটা বাংলাতে একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলেও লোন না থাকার অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে। সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ নবান্নের। জানা গিয়েছে, ১১ হাজার ৫২১ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে রাজ্য। তবে চুক্তিভিত্তিক এবং আউট সোর্সিয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও খাদ্য দফতরেও ব্যাপক নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, ৩৪২ ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে এই নিয়োগ করা হবে। আর এই নিয়োগ হবে প্রকল্প ভিত্তিক। এমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে।

ট্রাক টার্মিনালগুলি অধিগ্রহণ করবে সরকার
সীমান্ত সংলগ্ন কিংবা বিভিন্ন জায়গাগুলিতে থাকা ট্রাক টার্মিনালগুলি থেকে একাধিক অভিযোগ সামনে আসছি। সেখানে দাঁড়িয়ে বড় পদক্ষেপ সরকারের। এবার এই সমস্ত টার্মিনাল অধিগ্রহণ করবে সরকার। এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে ওই সমস্ত টার্মিনালগুলিতে যারা কাজ করেন তাদেরকেও চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিন ফিরহাদ জানিয়েছেন, কর্মীদের চুক্তিভিত্তিক চাকরি দেবে রাজ্য। রাজ্য সরকার চুক্তির ভিত্তিতে তাঁদের বেতন দেবে। এতদিন বেতন কাঠামো নিয়ে বিভিন্নতা ছিল। কিন্তু এবার তা থাকবে না বলে জানানো হয়েছে।

WBCS, WBPS, সংখ্যা বাড়ানোর জন্য কমিটি
পুনর্গঠিত করতে জেলাগুলিতে আইএএস, আইপিএস পর্যাপ্ত না থাকার ফলে কাজের সমস্যা হচ্ছে। এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিন মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে WBCS, WBPS, সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। এজন্যে একটি কমিটি গঠন হয়েছে বলে জানানো হয়েছে। এমনকি এই বিষয়ে মুখ্য সচিবকে ইউপিএসকে চিঠি দেওয়ার কথা বলা হয়েছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications