২০২১-এর লক্ষে বাংলার 'অবিসংবাদী' নেতা দিলীপ ঘোষই! বার্তা দিল্লির শীর্ষ নেতাদের

২০২১-এর লক্ষে 'অবিসংবাদী' দিলীপ ঘোষই! বার্তা দিল্লির নেতাদের

সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষকে নিয়ে নানা আলোচনা, পর্যালোচনা চলছেই। কোনও সময়ে মুকুল রায়ের সঙ্গেও লড়িয়ে দেওয়ার চেষ্টা। তবে সংবাদ মাধ্যমের সামনে এইসব কথা বলার জন্য কোনও না কোনও ভাবে জড়িয়ে পড়ছেন বিজেপির নেতারাই। তবে কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই বার্তা দিয়েছে ভোট পর্যন্ত রাজ্য নেতৃ্ত্বে কোনও পরিবর্তন হচ্ছে না।

শাসকদলের কাছে চ্যালেঞ্জের দিলীপ ঘোষ

শাসকদলের কাছে চ্যালেঞ্জের দিলীপ ঘোষ

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেখেছে দীর্ঘদিন পরে রাজ্য বিজেপি এমন একজন নেতা পেয়েছে, যাতে সরকার পক্ষও চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। যেন প্রতিটি ধাপেই সরকার পক্ষকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছেন দিলীপ ঘোষ।

 তপন শিকদারের পর কড়া হাতে শাসন

তপন শিকদারের পর কড়া হাতে শাসন

সূত্রের খবর অনুযায়ী, দিল্লির নেতারা খবর নিয়ে দেখেছেন, তপন শিকদারের পর যদি কেউ কড়া হাতে রাজ্য দলের পরিচালনা করতে পারেন, তিনি হলেন দিলীপ ঘোষ। তপন শিকদারের মতোই নেই কোনও পিছু টান। কোনওভাবে কেউ তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে তুলতে পারছেন না।

সোজা কথা সোজাভাবে বলা

সোজা কথা সোজাভাবে বলা

সাধারণভাবে সোজা কথাটা সোজা ভাবে বলেন দিলীপ ঘোষ। কাজে না করলেও দূর দূরান্তেরব বিজেপি কর্মীদের প্রতি তাঁর ভোকাল টনিক যেমন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনই সোমেন মিত্রকে সরাসরি শ্রদ্ধেয় নেতা বলেও সম্বোধন করেন তিনি।

দিলীপ ঘোষকে সামনে রেখেই ২০২১-এর লড়াই

দিলীপ ঘোষকে সামনে রেখেই ২০২১-এর লড়াই

লোকসভা কেন্দ্রের আসন ধরে তার অন্তর্গত বিধানসভাগুলির পর্যালোচনা শুরু হয়েছে দিল্লিতে। কিন্তু বিস্তর কাজ বাকি। তবে জানা গিয়েছে, ২০২১-এর দিলীপ ঘোষকে সামনে রেখেই এগোচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+