পুর নির্বাচন নিয়ে কমিশনে দরবার, রাজ্য বিজেপির অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে
রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যে পুরসভা নির্বাচনের দিন ঘোষণা বাকি। সেই পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাজ্য বিজেপির নেতারা যাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে।
রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যে পুরসভা নির্বাচনের দিন ঘোষণা বাকি। সেই পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাজ্য বিজেপির নেতারা যাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। সূত্রের খবর এমনটাই। বিজেপি শিবিরের মতে, মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় প্রচারের সমস্যা হবে এপ্রিলে ভোট করালে।

রাজ্য চায় ভোট হোক এপ্রিলে
রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্যে পুরসভার ভোট হোক এপ্রিলে। ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হতে পারে। এছাড়াও বাকি পুরসভাগুলির নির্বাচন হতে পারে ১৯ ও ২৬ এপ্রিল । ১৯ এপ্রিল দক্ষিণবঙ্গ এবং ২৬ এপ্রিল উত্তরবঙ্গের পুরসভাগুলির নির্বাচন হতে পারে। ভোটের ফল ঘোষণা হতে পারে ২৯ এপ্রিল।

নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি
বিজেপি নেতারা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজিয়ে প্রচার নিষিদ্ধ। ফলে এপ্রিলে ভোট হলে সেই প্রচার বাধাপ্রাপ্ত হবে। সেই কারণে যাতে সম্ভাব্য যে দিন ভোটের কথা জানা গিয়েছে, সই তারিখে যেন ভোট না হয়, তার জন্য তারা আবেদন জানাবেন।

বিজেপি জানিয়েছিল, তারা তৈরি
মঙ্গলবার সায়ন্তন বসু জানিয়েছিলেন, তাঁরা ভোটের জন্য তৈরি। তাঁদের প্রার্থী তালিকাও তৈরি বলে জানিয়েছিলেন তিনি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বলেছিলেন তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।

বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন
বিজেপির যুক্তি যদি মেনেই নেওয়া হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, প্রচারের সুযোগ পাওয়া যাবে না, তাহলে সেই নিয়মে বন্দি হয়ে পড়বে তৃণমূলও। ফলে নির্বাচন পিছনোর দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপির সম্ভাব্য দরবার নিয়েই প্রশ্ন উঠছে। অনেকেই কটাক্ষ কর বলছেন, তাহলে কি বিজেপির প্রস্তুতি নেই।












Click it and Unblock the Notifications