আক্রান্ত দিলীপ ঘোষ, হামলায় ভাঙল গাড়ির কাঁচ! অভিযুক্ত তৃণমূল, দেখুন ভিডিও
কোচবিহারের সিতাই মোড়ে দিলীপ ঘোষের গাড়িতে হামলা। বাঁশ ও লাঠি দিয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনের ও পিছচনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
কোচবিহারের সিতাই মোড়ে দিলীপ ঘোষের গাড়িতে হামলা। বাঁশ ও লাঠি দিয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনের ও পিছচনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ থাকতেও তৃণমূল কর্মীরা এই হামলা চালান বলেও অভিযোগ উঠেছে। পরে পুলিশি পাহাড়ায় গাড়িটিকে মাথাভাঙার দিকে রওনা করিয়ে দেয় পুলিশ।

স্থানীয় সূত্রে দাবি, পুলিশের কাছে খবর ছিল দিলীপ ঘোষের কনভয়ে হামলা হতে পারে। কেননা বুধবার থেকেই এলাকায় বাঁশ নিয়ে মিছিল করেছিল তৃণমূল কর্মী-সমর্থকরা। ছবিতে দেখা যাচ্ছে প্রথমে দিলীপ ঘোষের
গাড়িতে হামলা করা হয়। পরে পুলিশের সামনেই কনভয়ে থাকা প্রতিটি গাড়িতে বাঁশ দিয়ে হামলা চলে। কনভয়ে সাতটি গাড়ি ছিল বলে জানা গিয়েছে।
পুলিশের সঙ্গেই পোশার পরে, মাতায় ফেট্টি বেধে দাঁড়িয়ে ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। হামলায় নিজের গাড়ির কাঁচ ভেঙেছে। কাঁচের গুড়ো ছিটকে গেলেছে তাঁর গায়ে। পিছনের গাড়িটির কাঁচ ভাঙা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
যদিও তৃণমূলের তরফ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, গোষ্ঠী কোন্দলের ফলেই এই হামলা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির রাজ্য় সভাপতিকে কালো পতাকা দেখাতে লাঠি, কাঁচা বাঁশের মাথায় কালো পতাকা লাগানো ছিল। হাজির ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানে মিছিলও করে তারা। দিলীপ ঘোষের কনভয় আসতেই চড়াও হয় তারা।












Click it and Unblock the Notifications