তৃণমূলই বিজেপির প্রচার করে দেয়! রথযাত্রা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূলই বিজেপির প্রচার করে দেয়। মুখ্যমন্ত্রী প্রচার করেন। রথযাত্রা নিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গণতন্ত্র বাঁচাও যাত্রা নির্দিষ্ট রুটেই যাবে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে।

তৃণমূলই বিজেপির প্রচার করে দেয়। মুখ্যমন্ত্রী প্রচার করেন। রথযাত্রা নিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গণতন্ত্র বাঁচাও যাত্রা নির্দিষ্ট রুটেই যাবে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। নিজেদের দায়িত্বে এই যাত্রা চালানো হবে। জানিয়েছেন দিলীপ ঘোষ।

তৃণমূলই বিজেপির প্রচার করে দেয়! রথযাত্রা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি পালন করে। পশ্চিমবঙ্গের কয়েকমাস আগে থেকে প্রস্তুতি শুরু করা হয়েছে। দেড়মাস আগে যখন যাত্রাপথ চূড়ান্ত হয়, তা প্রশাসনকে জানানো হয়েছিল। তাঁরা একমাস ধরে কোনওরকম সাড়া দেননি। এমনটাই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাধ্য হয়ে রাজ্যপালের কাছেও দরবার করে বিজেপি। তারপর এক সপ্তাহ দেখার পর আদালতে আবেদন করা হয়। জানিয়েছেন দিলীপ ঘোষ। আদালত যখন সরকারকে প্রশ্ন করছে, কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকার টালবাহানার পর বলছে অনুমতি দিতে পারব না।

বিজেপি যে কর্মসূচি নিশ্চিত করেছে তা পালন করবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যাতে কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়, তা দেখার দায়িত্ব সরকারের। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আদালতে এমনটাই জানানো হয়েছে।
গণতন্ত্র বাঁচাও যাত্রা নির্দিষ্ট রুটেই যাবে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। নিজেদের দায়িত্বে এই যাত্রা চালানো হবে। বাকি কোথাও বিশৃঙ্খলা হল কিনা তা দেখার দায়িত্ব সরকারের। কোচবিহারে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সরকার সরকারের কাজ করুক। বিজেপি বিজেপির কাজ করবে। জানিয়েছেন দিলীপ ঘোষ।

শুক্রবার বিজেপি সভাপতির কর্মসূচি প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, হেলিকপ্টারে সভা মঞ্চে আসবেন অমিত শাহ। দিলীপ ঘোষ-সহ বাকি নেতা-কর্মী-সমর্থকরা কোচবিহারের মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেবেন। নির্বিঘ্নে রথযাত্রা সম্পন্ন করতে দেবতার আশীর্বাদ নেবেন তাঁরা। সভা থেকে রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ।
তৃণমূলই বিজেপির প্রচারের দায়িত্ব নেয় বলেও, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+