দিলীপ ঘোষের গাড়ি ঘিরে মমতা-অভিষেকের নামে স্লোগান, তারপর যা করলেন বিজেপির রাজ্য সভাপতি

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে মমতা-অভিষেকের নামে স্লোগান, তারপর যা করলেন বিজেপির রাজ্য সভাপতি

নিজের কেন্দ্র মেদিনীপুরে (midnapur) গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । এদিন তিনি গিয়েছিলেন দাঁতনে। সেখানকার মনোহরপুরে তাঁর গাড়ি ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। দেহরক্ষীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন। যদিও তাতে কোনও লাভ হয়নি।

 মমতা-অভিষেকের নামে স্লোগান

মমতা-অভিষেকের নামে স্লোগান

দিলীপ ঘোষ গিয়েছিলেন, দাঁতনে দলের কর্মীদের সঙ্গে দেখা করতে। যাওসার সময়ে মনোহরপুরে গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের। বিক্ষোভকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন বলে জানা গিয়েছে। বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ভিড়ের মধ্যে থেকে গোব্যাক স্লোগানও ওঠে। স্লোগান দেওয়া হয় বিজেপি দূর হঠো।

নির্লিপ্ত ছিলেন দিলীপ ঘোষ

নির্লিপ্ত ছিলেন দিলীপ ঘোষ

গাড়ির মধ্যে বসে থাকা দিলীপ ঘোষকে পুরো সময়টাতেই নির্লিপ্ত দেখা গিয়েছে। গাড়ির সামনে স্লোগান তোলা জনগণের দিকে হাত নেড়ে তিনি বলে কী হয়েছে। উত্তর আসে তাঁকে তিন বছর এলাকায় পাওয়া যায়নি। তবে দিলীপ ঘোষ এর কোনও উত্তর না দিয়ে ঠাণ্ডা মাথায় ঘটনা মোবাইল বন্দি করেন।

আগেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন দিলীপ

আগেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন দিলীপ

তবে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ নতুন কিছু নয়। এর আগে এগরায় বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তাছাড়াও উত্তরবঙ্গেও একাধিকবার তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। তাঁর গাড়ির ওপরে হামলা হয়েছে একাধিকবার। কখনও তিনি গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। আবার কোনও সময় হামলা থেকে বাঁচতে তাঁকে হেলমেট পরতে দেখা গিয়েছে। পাহাড়ে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা।

দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি

দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি

ভোটের পরে দিলীপ ঘোষকে একাধিকবার দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে। জুন মাসের শুরুতে আসানসোলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি গেলে, সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন দলের নেতা কর্মীদের একাংশ। অভিযোগ ছিল দিলীপ ঘোষ, যাঁরা ঘরছাড়া তাঁদের সঙ্গে বৈঠক না করে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও দিলীপ ঘোষ বিষয়টিকে বিক্ষোভ বলে মানতে রাজি হননি।
দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ হয়েছিল চুঁচুড়াতেও। জুলাই মাসে বর্ধমানে দিলীপ ঘোষের সামনেই বিক্ষোভ দেখান নেতা-কর্মীদের একাংশ। তাঁরা অভিযোগ করেন, দলে পুরনো কর্মীদের থেকে সুযোগ সন্ধানীদের কদর বেশি। পাশাপাশি তাঁদের অভিযোগ ছিল তোলাবাজদের দিয়ে দল চালানো হচ্ছে। বিক্ষোভ এতটাই ছিল যে, সাংবাদিক সম্মেলনে চেঁচামেচিতে বক্তব্য থামাতে বাধ্য হয়েছিলেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+