পড়া ধরবেন জেপি নাড্ডা, বই খাতা নিয়ে হেস্টিংসে আগামীকাল রাজ্য বিজেপি নেতৃত্ব

পড়া ধরবেন জেপি নাড্ডা, বই খাতা নিয়ে হেস্টিংসে আগামীকাল রাজ্য বিজেপি নেতৃত্ব

লকডাউনে স্কুল ছুটি, বাতিল হয়েছে দেশের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু লকডাউনে বঙ্গ-বিজেপি নেতাদের ছুটি নয়। শেষ পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি রাজ্য বিজেপি৷ এবার তাই ভুল ত্রুটির মূল্যায়নে বসছেন খোদ দলের হেডস্যার৷

কোথায় কখন হবে মূল্যায়ন?

কোথায় কখন হবে মূল্যায়ন?

বিজেপি সূত্রের খবর মঙ্গলবার দুপুর ১২.৩০ এ হেস্টিংসে রাজ্য কমিটির মিটিংয় রয়েছে৷ কিছু রাজ্য নেতা সশরীরে উপস্থিত থাকবেন হেস্টিংসে। আর জেলাস্তরের এবং দিল্লির নেতারা উপস্থিত থাকবেন অনলাইনে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে৷

কার কারা উপস্থিত থাকছেন এই মিটিংয়ে?

কার কারা উপস্থিত থাকছেন এই মিটিংয়ে?

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সৌমিত্র খাঁ, জ্যোর্তিময় সিং মাহাতো, ডঃ সুভাষ সরকারের মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই মিটিংয়ে৷ জেলা সভাপতিদের অনেকেই এই মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে শোনা যাচ্ছেন।

কী নিয়ে হবে আলোচনা?

কী নিয়ে হবে আলোচনা?

বিজেপি সূত্রের খবর কেন লোকসভার সময় থেকে একুশে বিজেপির ভোট শতাংশ কমল তা নিয়ে জেলাস্তরের নেতাদের মন্তব্য শুনবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷

প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ, দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া, ২রা মের পর রাজ্য জুড়ে আক্রান্ত বিজেপি সমর্থকদের পাশে দাঁড়ানো, দলে ভাঙনরোধের মতো একধিক ইস্যু রয়েছে মঙ্গলবারের মিটিংয়ের জন্য।
একইসঙ্গে ভুয়ো আইএএস, ভুয়ো ভ্যাকসিন সহ রাজ্যের একাধিক ইস্যুতে মমতা সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথ চওড়া করার জন্যই এই মিটিং বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে।

বঙ্গ-বিজেপির রাজ্য কমিটিতে কি কোনও পরিবর্তন আনবে এই মিটিং?

বঙ্গ-বিজেপির রাজ্য কমিটিতে কি কোনও পরিবর্তন আনবে এই মিটিং?

রাজনৈতিক মহলে জল্পনা এই মিটিংয়েই রাজ্য বিজেপি সভাপতি থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে। কিন্তু এই জল্পনাকে উড়িয়ে দিচ্ছে বিজেপি৷ বঙ্গ-বিজেপির একাধিক নেতার বক্তব্য জেলা ও রাজ্য কমিটিতে দু'একটা পরিবর্তন হলেও হতে পারে৷ কিন্তু এখনই সরছেন না দিলীপ৷ তবে রাতপোহালেই যে বঙ্গ বিজেপি নেতাদের হেডস্যারের প্রশ্নের সামনে পড়তে হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+