সৌমিত্রের ইস্তফা বিতর্কের পরে যুব মোর্চায় নতুন নেতৃত্বের খোঁজ, উঠে আসছে যাঁদের নাম

সৌমিত্র খাঁ (soumitra khan) রাজ্য বিজেপির (bjp) যুব মোর্চার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি আর এই পদে ফিরতে ইচ্ছুক নন বলেও জানিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির তরফে যুব মোর্চায় (yuva morcha) রদবদলের সম্ভাবনা জোরদার

সৌমিত্র খাঁ (soumitra khan) রাজ্য বিজেপির (bjp) যুব মোর্চার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি আর এই পদে ফিরতে ইচ্ছুক নন বলেও জানিয়েছেন। পরে অবশ্য শীর্ষ নেতৃত্বের নির্দেশে পদত্যাগ ফিরিয়ে নেন। এই ইস্তফা বিতর্কের পরে রাজ্য বিজেপির তরফে যুব মোর্চায় (yuva morcha) রদবদলের সম্ভাবনা জোরদার হয়েছে। সৌমিত্রের জায়গায় তিনজনের নাম উঠে আসছে।

বুধবার ইস্তফা দেন সৌমিত্র

বুধবার ইস্তফা দেন সৌমিত্র

গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। স্থান পান উত্তরবঙ্গের নিশীথ অধিকারী এবং জন বার্লা। অন্যদিকে সৌমিত্র খাঁ-এর পাশের কেন্দ্র বাঁকুড়ার ডাক্তারবাবু সুভাষ সরকারকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়। যা নিয়ে তিনি নিশানা করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। পরে অবশ্য তিনি বিএল সন্তোষের সঙ্গে কথা বলার পরে, জানান কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন তিনি।

সৌমিত্র খাঁর ব্যাখ্যা

সৌমিত্র খাঁর ব্যাখ্যা

সৌমিত্র খাঁ জানিয়েছেন, তিনি আজীবন বিজেপিই থাকবেন। তবে বয়স ৪০ হয়ে যাওয়ায় তিনি যুব মোর্চার পদ থেকে ইস্তফা দিতে চাইছিলেন। ফলে ইস্তফা ফিরিয়ে নিলেও, তাঁকে সরিয়ে দেওয়া হলেও, তা স্বাভাবিক বলে মত প্রকাশ করেছেন তিনি। সৌমিত্র বলেছেন, যুব মোর্চার পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি মন্তব্যের কারণে তাঁরা কাছে কোনও শোকজ লেটার আসেনি বিজেপির তরফে৷ রাজ্য বিজেপির কে কী বলল তা নিয়ে তিনি আগ্রহী নন৷ নিজের লোকসভায় কাজ করবেন এবং আজীবন বিজেপি থাকবেন বলে জানিয়েছেন।

উঠে আসছে তিনজনের নাম

উঠে আসছে তিনজনের নাম

বর্তমান পরিস্থিতিতে যুব মোর্চায় সৌমিত্র খাঁ-এর পরিবর্ত হিসেবে তিনজনের নাম উঠে আসছে। এঁদের মধ্যে রয়েছেন রানাঘাটের বিধায়ক মুকুটমনি অধিকারী, পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং ময়নার বিধায়ক অশোক দিন্দার নাম। যুব মোর্চার নতুন সভাপতি নাম ঘোষণা করা হলে সৌমিত্র খাঁকে রাজ্য বিজেপিতে পদ দেওয়া হতে পারে।

এগিয়ে দিলীপপন্থী বিমান ঘোষ

এগিয়ে দিলীপপন্থী বিমান ঘোষ

তবে যুব মোর্চার সভাপতি হিসেবে তিনজনের নাম উঠে আসলেও লড়াইটা দুজনের মধ্যে। তাঁরা হলেন, বিমান ঘোষ এবং অশোক দিন্দা। রাজ্য বিজেপির তারকা বিধায়কদের মধ্যে অন্যতম অশোক দিন্দা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ২৪ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেওয়া দিন্দা পূর্ব মেদিনীপুরের ময়না থেকে জয়ী হয়েছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত বিমান ঘোষ অবশ্য কিছুটা এগিয়ে রয়েছেন। তিনি ইতিমধ্যেই বিজেপির সাংগঠনিক জেলা আরামবাগের যুব মোর্চার দায়িত্ব সামলেছেন। তারপর তাঁকে জেলা বিজেপির সভাপতি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+