রাজ্যে লকডাউন উপেক্ষা, বেশ কিছু জায়গায় নির্দিষ্ট করে সেনা নামানোর দাবি রাজ্য বিজেপির
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনের কথা ঘোষণা করলেও, অনেক জায়গাতেই তা মান্য করা হচ্ছে না। এমনটাই অভিযোগ রাজ্য বিজেপি নেতৃত্বের।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনের কথা ঘোষণা করলেও, অনেক জায়গাতেই তা মান্য করা হচ্ছে না। এমনটাই অভিযোগ রাজ্য বিজেপি নেতৃত্বের। মানুষকে লকডাউনে বাধ্য করতে রাহুল সিনহা সেনা নামানোর দাবি তুলেছেন।

রাহুল সিনহার ব্যাখ্যা
বিজেপি নেতা রাহুল সিনহা লকডাউন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ২১ মার্চ জনতা কার্ফুর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সেদিন দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ২০০ আর মৃতের সংখ্যা ছিল ৩। কিন্তু ২৯ মার্চ সেই দুটি সংখ্যাই অনেক বেড়েছে। এছাড়াও প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

লকডাউনে নিজেদের সামলেছে চিন, জাপান
রাহুল সিনহা উল্লেখ করে বলেন, শুরুর দিকে চিন এবং জাপানে আক্রান্তের সংখ্যা অন্য দেশগুলির থেকে বেশি ছিল। কিন্তু লকডাউনের মধ্যে দিয়ে নিজেদের সামলে নিয়েছে চিন ও জাপান।

রাজ্যের অনেক অংশেই লকডাউন অমান্য
রাহুল সিনহার অভিযোগ, যেখানে করোনা ভাইরাস থেকে বাঁচতে লকডাউনই একমাত্র উপায়, সেখানে, বাংলার কিছু অংশের মানুষ এই লকডাউনকে উপেক্ষা করে যাচ্ছেন।

সেনা নামানোর দাবি
লকডাউন পরিস্থিতি পুরোপুরি কার্যকর করতে কলকাতার বেশ কিছু জায়গা ও রাজ্যের বেশ কিছু জায়গায় অবিলম্বে সেনা নামানোর প্রয়োজন বলে মনে করেন বিজেপি নেতা রাহুল সিনহা। না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন তিনি।












Click it and Unblock the Notifications