বাংলায় রেড জোনেও খুলতে চলেছে মদের দোকান, ৬ থেকে ৮ ঘন্টার জন্য দোকান খোলা
সুরা প্রেমীদের জন্য সুখবর। সোমবার থেকে করোনা মহামারীর বাংলাতেও খুলতে চলেছে মদের দোকান। আপাতত ছয় ঘন্টা দোকান খোলা থাকবে। রেড জোনেও এই দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে।
সুরা প্রেমীদের জন্য সুখবর। সোমবার থেকে করোনা মহামারীর বাংলাতেও খুলতে চলেছে মদের দোকান। আপাতত ছয় ঘন্টা দোকান খোলা থাকবে। রেড জোনেও এই দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে। দোকানে আসা প্রত্যেককে স্যানিটাইজার দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র
তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যদিও সেই লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড়ের মধ্যে রয়েছে মদের দোকান খোলার ছাড়পত্রও।

যেসব জায়গায় খোলা থাকবে মদের দোকান
কেন্দ্রের নির্দেশিকায় শুধুমাত্র গ্রিনজোনে মদের দোকান খোলার কথা জানানো হয়েছিল। যদিও এরপর বাংলা, মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে স্ট্যান্ড অ্যালন মদের দোকান খোলা রাখার কথা জানানো হয়েছে।
সূত্রের খবর বাংলায় রেড জোনে দুপুর ১২ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত মদের দোকান খোলা থাকতে পারে বলে জানা গিয়েছে। । অরেঞ্জ ও গ্রিন জোনের জন্য মদের দোকান খোলায় সময় সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা।

পান ও তামাকজাত পণ্যের বিক্রিয়া বিধিনিষেধ শিথিল
কেন্দ্রীয় নির্দেশিকায় পান ও তামাকজাত পণ্যের বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই
তবে রাজ্য সরকারগুলি মদের দোকান খোলা রাখার কথা ঘোষণা করায় অনেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। বারবার করে সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর ওপর জোর দেওয়া হলেও এক্ষেত্রে কতটা মান্য করা হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।
তবে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে নো মাস্ক নো লিকার। পাশাপাশি যাঁরা দোকানে মদ কিনতে আসবেন, তাঁদের স্যানিটাইজার দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications