করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এসএসকেএমের এক নার্সের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এসএসকেএমের এক নার্সের

করোনায় প্রাণ গেল আরও এক করোনা যোদ্ধার। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এসএসকেএমের এক নার্সের।
এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী প্রীয়াঙ্কা মণ্ডল এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে কর্মরত ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এসএসকেএমের এক নার্সের

ক'দিন আগেই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
এরপর সেখান থেকে তাঁকে করোনা হাসপাতাল বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে শারীরিক অবস্হার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়।

কিন্তু মঙ্গলবার সকালে জীবনযুদ্ধে পরাজিত হলেন তিনি।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মী সহ পরিবার ও পাড়া-প্রতিবেশীর মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+