শীঘ্রই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মদন মিত্র

ককক
কলকাতা, ২৫ নভেম্বর: শিরদাঁড়ায় টিউমার হয়েছে। এ কথা বলে গত ১৬ নভেম্বর বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। ২০ নভেম্বর সেখান থেকে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। ভেবেছিলেন, সরকারি হাসপাতালে থেকে সিবিআই জেরা এড়াবেন। কিন্তু তাঁর টিউমার জটিল কিছু নয় জানিয়ে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ।

মদনবাবুর টিউমার পরীক্ষা করে দেখা গিয়েছে যে, তাতে ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা নেই। এমন টিউমার নিয়ে অনেকে দৈনন্দিন জীবনযাপন করেন। তাঁর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সুতরাং মদনবাবুকে খামোখা হাসপাতালে রেখে দেওয়ার কোনও মানে হয় না বলেই মনে করছেন ডাক্তাররা। সব কিছু ঠিক থাকলে মঙ্গল-বুধবার নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন: চুপিচুপি বেলভিউ ছেড়ে বিকেলেই এসএসকেএমে 'অসুস্থ' মদন, জল্পনা তুঙ্গে

ঘনিষ্ঠ মহলে মদনবাবু অবশ্য হাসপাতালে থাকার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা কোনও ঝুঁকি নিতে নারাজ। কারণ সিবিআই বলেই দিয়েছে যে, দরকারে তারা দিল্লি থেকে ডাক্তার এনে পরীক্ষা করাবে মদনবাবুকে। সুতরাং মদনবাবু বা শাসক দলের চাপে যদি বিভ্রান্তিকর রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, তা হলে সিবিআই তাদেরও ছেড়ে কথা বলবে না। মনে করা হচ্ছে, এটা বুঝতে পেরেই মদনবাবুকে আর হাসপাতালে রাখতে চাইছেন না ডাক্তাররা। গতকালই এসএসকেএম হাসপাতালের অধিকর্তা প্রদীপ মিত্র বলেছিলেন, জেরা করার মতো শারীরিক অবস্থায় রয়েছেন মদন মিত্র।

হাসপাতাল থেকে ছাড়া পেলেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মদনবাবুকে। যে কোনও দিন তাঁকে জেরা করতে পারে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+