'আমি কোনও দল করি না, আইনের উপরে আস্থা আছে', ব্যাঙ্কশাল কোর্টে যাওয়ার আগে বার্তা অর্পিতার

'আমি কোনও দল করি না, আইনের উপরে আস্থা আছে', ব্যাঙ্কশাল কোর্টে যাওয়ার আগে বার্তা অর্পিতার

এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আজ পেশ করা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে। তার আগে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকদের তিিন বলেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। আইনের উপরে আস্থা রয়েছে। আইন আইনের পথে চলবে।

ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা

ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা

এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করেছে ইডি। তার আগে তাঁকে জোকায় ইএসআই হাসপাতালে িনয়ে যাওয়া হয়েছিল। সেখানে গাড়ি থেকে নামার সময় অর্পিতা বলেছেন, আইনের উপরে তাঁর আস্থা আছে, আইন আইনের পথে চলবে। তারপরেই নিরাপত্তা রক্ষীরা হাসপাতালের ভেতরে ঢুকে যান অর্পিতাকে িনয়ে। আবার বেরোনোর সময় অর্পিতা সাংবাদিকদের দেখে বলেন তিনি কোনও দল করেন না। অর্থাৎ কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগাযোগ েনই।

টিএমসির দাবি

টিএমসির দাবি

গতকাল থেকেই টিএমসির পক্ষ থেকে দাবি করা হয়েছে অর্পিতা ঘোষ টিএমসির সদস্য নন। যে টাকা অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয় এর সঙ্গে পার্টির কোনও যোগ নেই। এসএসসি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে টিএমসির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। ২ দিনের ইডি হেফাজতের িনর্দেশ দিয়েছে আদালত। তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

অর্পিতা ঘোষের দাবি

অর্পিতা ঘোষের দাবি

টাকা উদ্ধারের ঘটনার পর গতকাল রাতেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। গ্রেফতারের সময় অর্পিতা দাবি করেছিলেন তিিন কোনও দোষ করেননি। এদিকে তদন্তে নেমে অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। অর্পিতার একাধিক বিলাস বহুল ফ্ল্যাটের সন্ধান মিলেছে। ২টি নেল পার্লার রয়েছে। লক্ষাধিক টাকা দামের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করতেন তিিন। একাধিকবার বিদেশ সফর করেছেন অর্পিতা।

হাসপাতালে পার্থ

হাসপাতালে পার্থ

এদিকে এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। শ্বাসকষ্ট এবং বুকে ব্যাথা থাকায় তাঁকে আইসিসিইউতে ভর্তি করা হয়েছে। তাই িনয়ে অসন্তুষ্ট ইডির অফিসাররা। তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতা িনয়ে প্রশ্ন তুলেছেন। পার্থ চট্টোপাধ্যায় সত্যিই অসুস্থ কিনা তা িনয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি অফিসাররা।আগামিকাল ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+