সাড়ে পাঁচটার মধ্যেই সিবিআই দফতরে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের, এসএসসি মামলায় নির্দেশ হাইকোর্টে
সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজির হতে হবে। এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় আব্দুল গনি আনসারীর দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছে
স্কুলে শিক্ষক নিয়োগ মামলায় চাঞ্চল্যকর মোড়! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজির হতে হবে। এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় আব্দুল গনি আনসারীর দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

তিনি তাঁর রায়ে আরও স্পষ্ট করে দিয়েছেন যে, কোনও ভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।
এহেন নির্দেশকা ঘিরে রীতিমত সরগরম রাজ্য-রাজনীতি। এখন দেখার পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আদালতে হাজিরা দেন কিনা। তবে কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশে রাজ্য সরকারের যে অস্বস্তি বাড়বে তা এক প্রকার মেনে নিচ্ছেন অনেকেই।
তবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। এমনটাই জানা যাচ্ছে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে।
এই প্রসঙ্গে আইনজীবী সব্যসাচী চক্রবর্তী বলেন, বড়সড় দুর্নীতি হয়েছে তা স্পষ্ট। তবে তৎকালীন শিক্ষামন্ত্রী নয়, এর পিছনে বড়সড় কেলেঙ্কারি আছে বলে দাবি আইনজীবীর। এমনকি বড় মাথা আছে বলেও দাবি আইনজীবী সব্যসাচী চক্রবর্তী।
ইতিমধ্যে একের পর এক এসএসসি'তে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এফআইআর দায়ের করে মামলাও শুরু করেছে। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি এসএসসি-র গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির নিয়োগ মামলাতেও বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ভুয়ো সুপারিশের ভিত্তিতে একের পর এক নিয়োগ হয়েছে বলে দাবি। গ্রুপ ডি কিংবা গ্রুপ সি সবেতেই এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
আর এই বিষয়েই আজ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই আদালত বিকেল সাড়ে পাঁচ টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, সিবিআই প্রয়োজন মনে করলে তাঁকে গ্রেফতারও করতে পারবে বলে নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠরা ছিল বলে অভিযোগ। ফলে কখনই পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি এড়াতে পারবেন না বলেই মনে করছে আদালত। জানা যাচ্ছে, এই মুহূর্তে তৃণমূল ভবনে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। দুই কেন্দ্রের উপনির্বাচনে নজর রাখতে ভবনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানেই দলের বাকি সতির্থদের সঙ্গে রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications