SSC নিয়োগ মামলায় বড় 'স্ট্রাইক' সিবিআইয়ের! গ্রেফতার দুই প্রাক্তন উপদেষ্টা

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্ট্রাইক সিবিআইয়ের। আজ বুধবার সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহাকে। কিন্তু একাধিক প্রশ্নের উত্তর তাঁরা এড়িয়ে যান বলে অভিযোগ। আর এরপরেই দুজনকে গ

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্ট্রাইক সিবিআইয়ের। আজ বুধবার সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহাকে। কিন্তু একাধিক প্রশ্নের উত্তর তাঁরা এড়িয়ে যান বলে অভিযোগ। আর এরপরেই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

 গ্রেফতার দুই প্রাক্তন উপদেষ্টা

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্কঝক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এরপরেই অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করল সিবিআই। যা এই মামলার প্রথম গ্রেফতারি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ রয়েছে শান্তিপ্রসাদ বিরুদ্ধে। এমনকি হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহার। শুধু তাই নয়, সিবিআইয়ের এফআইআরে প্রথম নাম রয়েছে তাঁর। এমনকি এফআইআরে'র চার নম্বরে অশোক সাহার নাম রয়েছে। তদন্তে নেমে একাধিকবার প্রাক্তন দুই উপদেষ্টার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এমনকি শান্তি প্রসাদ সিনহাকেও একাধিকব্র জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা।

সমস্ত পাওয়া তথ্য এবং নথি খতিয়ে দেখে গত কয়েক দফায় একাধিক তথ্য হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে দফায় দফায় জেরা করে সিবিআই। কিন্তু বারবার তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা তাঁরা করেছেন বলে সিবিআই সূত্রে খবর। এমনকি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টাও তাঁরা চালাচ্ছিলেন বলে খবর। এরপর বেশ কিছু অসঙ্গতিও ধরা পড়ে যায় সিবিআইয়ের র‍্যাডারে। আর এরপরেই অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যাচ্ছে, কিছুক্ষণ পরেই তাদের শারীরিক পরীক্ষা করার জন্যে নিয়ে যাওয়া হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার ধৃত দুজনকেই আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

সিবিআই মনে করছে, পার্থ চট্টোপাধ্যায়ের অন্তত্য ঘনিষ্ঠ ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময়েই তাঁর একাধিক পদন্নোতি হয়। এমনকি উপদেষ্টা পদেও বসেন অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা। তদন্তকারীরা মনে করছেন, অনেক কেলেঙ্কারি তাঁরা জানেন। শুধু তাই নয়, কীভাবে টাকা নেওয়া হত, কারা কারা জড়িত সবটাই এরা জানে বলেও মনে করা হচ্ছে।

ফলে নিজেদের হেফাজতে নিয়ে দুজনকে জেরা করার প্রয়োজন রয়েছে বলেই দাবি তদন্তকারীদের। প্রয়োজনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে বলে তদন্তকারী সূত্রে খবর। কারণ উপদেষ্টা কমিটি যে গড়া হয়েছিল ধৃতরা সেই কমিটির মাথায় ছিল। এই কমিটির বিষয়েও তদন্তকারীরা আরও বেশি তথ্য জানার চেষ্টা করছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+