মমতার প্রাক্তন মন্ত্রীর মেয়ে অঙ্কিতার সেই চাকরি জুটল না কারও, ববিতার পর চাকরিহারা অনামিকাও

SSC Recruiment Verdict: নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। ২০১৬ সালের এসএসসি'র সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। যার ফলে চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন। যার মধ্যে নাম রয়েছে শিলিগুড়ির অনামিকা রায়ের। যা বড় ধাক্কা। চাকরি হারিয়ে কার্যত দিশেহারা অনামিকা। ফের একবার লড়াই'য়ের পথ?

উল্লেখ্য,২০১৬-র প্যানেলে পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন (SSC Recruiment Verdict) । তবে এই চাকরি নিয়োগের মামলায় আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার। পরে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে চাকরি পান ববিতা সরকার। চাকরি যায় পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতার।

SSC Recruiment Verdict

কিন্তু এখানেই থামে না নিয়োগ প্রক্রিয়া, পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা রায় বলে এক চাকরি প্রার্থী। তিনি নিজেকে ওই চাকরি পাওয়ার অধিকারী বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবং বিচার প্রক্রিয়া চলার পর ববিতা সরকারের চাকরি মেলে অনামিকা রায়।

তারপরেই আমবাড়ি হরিহর হাইস্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিযুক্ত হন অনামিকা রায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই চাকরি পান তিনি। লড়াই দীর্ঘ ছিল। খুব একটা সহজ নয়। তাতে জয় আসে। তবে কয়েক মাস যেতে না যেতেই ফের ২০১৬ এসএসসির সম্পূর্ণ প্যানেলি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এক কথায় কলকাতা হাইকোর্টের রাইকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। আর তাতেই চাকরি গেল ২৫ হাজার ৭৫৩ জনের।

যদিও সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নন, বরং হতাশ হয়ে পড়েছে শিলিগুড়ির মেয়ে অনামিকা রায়। কেননা সুপ্রিম কোর্টের উপরেই ভরসা করেছিলেন তিনি। রায় তাঁদের সঙ্গে থাকবে বলেও আশা করেছিলেন। কিন্তু অবশেষে হতাশ হতে হল। চাকরি হারালেন তিনি।

SSC Recruiment Verdict: রায়ে কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট-

দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসি মামলায় গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সর্বোচ্চ আদালত। চাল ও কাঁকর আলাদা করা গেল না। চাকরি চলে গেল ২৫ হাজার ৭৫৩ জনের। যা রাজ্য প্রশাসনের কাছে বড় ধাক্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+