প্রকাশ্যে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা! সামনে এল ৩৫১২ জনের নাম, কারা কারা রয়েছেন এই তালিকায়? দেখুন
সোমবার ফের প্রকাশ হয়েছে এসএসসি-র আরেক দফা অযোগ্যদের তালিকা। তার পাশাপাশি যারা দুর্নীতি করে প্রথমে চাকরি পেয়েছিলেন সেই তালিকাও প্রকাশ করেছে এসএসসি। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ ,৫১২ জনের নাম। গ্রুপ সি ও গ্রুপ ডি-এর অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার সন্ধ্যে সাত টার পরেই এই তালিকা প্রকাশিত হয়েছে।

রবিবার জানা গিয়েছিল যে, সোমবার অফিশিয়াল ওয়েবসাইটে যে যে শিক্ষা কর্মীরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় ৩৫০০ দাগি শিক্ষাকর্মীর নাম থাকতে পারে এরকম আভাস আগে থেকে পাওয়া গেলেও এসএসসি-এর ওয়েবসাইটে সোমবার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেছে সেই তালিকায় নাম রয়েছে ৩৫১২ জনের।
কারা-কারা রয়েছেন এই তালিকায়?
অবন্তি রায়, অশোক দেবশর্মা, আসিফ ইকবাল, অসীম কর, বাপি বর্মন, বর্ণালী দাস, বিধান মন্ডল, চম্পা দে, চৈতালি হাজরা, চন্দন বাগ, চিন্ময় কুমার জানা, দেবাশিস জানা, দেবব্রত খান, দেবু বর্মন, ফিরোজ শেখ, গীতা দত্ত, হিমাংশু সরকার দাস, জগদীশ মন্ডল- এই নামগুলি সহ ৩৫১২ জনের রয়েছে এই তালিকায়।
এদের মধ্যে গ্রুপ সি-তে ও এমআর জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা ৭৮৩ জন এবং সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছিলেন ৫৭ জন অযোগ্য শিক্ষক। গ্রুপ ডি-এর লিস্টে দাগিদের সংখ্যা ১ হাজার ৭৪১জন। অযোগ্য শিক্ষকের যে তালিকা এসএসসি বের করেছে যেখানে তাদের নাম ও রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের নাম এই তালিকায় প্রকাশ হয়েছে তারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি-এর জন্য আর কখনও নতুন করে আবেদন করতে পারবেন না।
অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পরই দেখা গিয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকাতেও রয়েছে একাধিক অযোগ্য শিক্ষাকর্মীদের নাম যাঁরা তৃণমূল নেতাদের খুবই কাছের। এই তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ কোচবিহারের তৃণমূল যুব সভাপতির, বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতির, শিলিগুড়ির যুব তৃণমূল নেতার, দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নামও আছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications