'মিডলম্যান' প্রসন্নের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ! নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে নয়া মোড়। আরও এক মিডলম্যানকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম প্রসন্নকুমার রায় বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই প্রদীপ সিং বলে আরও এক মিডলম্যানকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। আর তাঁকে জে

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে নয়া মোড়। আরও এক মিডলম্যানকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম প্রসন্নকুমার রায় বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই প্রদীপ সিং বলে আরও এক মিডলম্যানকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। আর তাঁকে জেরা করেই মূলত প্রসন্নকুমারের নাম পান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আর এরপরেই তাঁকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। প্রসন্নের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু প্রমাণ রয়েছে তদন্তকারীদের হাতে। এমনটাই খবর সিবিআই সূত্রে।

রভাবশালীদের সঙ্গে অযোগ্য প্রার্থীদের যোগাযোগ

রভাবশালীদের সঙ্গে অযোগ্য প্রার্থীদের যোগাযোগ

জানা যাচ্ছে, প্রসন্নকুমার রায়ও একই ভাবে প্রভাবশালীদের সঙ্গে অযোগ্য প্রার্থীদের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজ করত। আর সেই টাকার বিনিময়ে মোটা অঙ্কের রোজগার প্রসন্ন করত বলে মারাত্মক অভিযোগ। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যে সিবিআইয়ের কাছে এসেছে বলে খবর। এমনকি ধৃত প্রদীপই প্রসন্নের নাম জানায় বলে খবর। তবে প্রসন্নের সঙ্গে ঠিক আর কার কার যোগাযোগ রয়েছে সেটিই এখন খতিয়ে দেখার কাজ করছে কেন্দ্রীয় আধিকারিকরা। জানা যাচ্ছে, ধৃত প্রসন্নের সল্টলেক অঞ্চলে গাড়ি ভাড়ার দেওয়ার একটি সংস্থা রয়েছে। সেই সংস্থাতে কাজ করতেন প্রদীপও। আর সেই সংস্থার আড়ালেই এই নিয়োগ দুর্নীতি চলত বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে

বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে

ইতিমধ্যে প্রদীপের সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার যোগাযোগের সরাসরি প্রমাণ পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এমনকি শান্তিপ্রসাদের নামে ছটু নামে প্রদীপের নাম সেভ করা রয়েছে বলেও খবর। হোয়াটস অ্যাপ তো বটেই, ফোনেও একাধিকবার দুজনে কথা বলেছেন বলে সিবাই সূত্রে খবর। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, প্রদীপই অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। একই ভাবে প্রসন্নকুমার রায়ও অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রদীপের হাতে তুলে দিতেন। সেভাবে শান্তিপ্রসাদের কাছে পৌঁছে যেত বলেই মনে করছে সিবিআই। এমনকি প্রসন্নের সঙ্গের এসপি সিনহার মেল চালাচালির বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে বলেই খবর। এই মুহূর্তে দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃত মিডলম্যান প্রদীপ সিংকে।

মেল আইডিও তদন্তকারীরা পেয়েছেন

মেল আইডিও তদন্তকারীরা পেয়েছেন

অন্যদিকে একাধিক মেল আইডিও তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। প্রদীপ সিংয়র মেল আইডি জুড়ে রহস্য রিয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। যেখানে একাধিক রোল নম্বর পাওয়া গিয়েছে। কিন্তু কীসের এবং কাদের নম্বর তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। এমনকি কেনই বা ওই সমস্ত রোল নম্বর মেল করা হয়েছিল তা স্পষ্ট নয়। যদিও দফায় দফায় এই মুহূর্তে প্রদীপকে জেরা করছে সিবিআই। কাদের কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? কারা চাকরি পেয়েছে সমস্ত কিছু জানার চেষ্টা হচ্ছে বলেও সিবিআই সূত্রে খবর।

বড়সড় কেলেঙ্কারি

বড়সড় কেলেঙ্কারি

শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ইতিমধ্যে বড়সড় কেলেঙ্কারি বলে ব্যাখ্যা করে সিবিআই। শুধু তাই নয়, এর সঙ্গে অনেক প্রভাবশালী জড়িত বলেও দাবি। আর একে একে সেই সমস্ত রহস্যের জোট সিবিআই খুলছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+