শিক্ষক নিয়োগ নিয়ে আশার আলো! হাইকোর্টের নির্দেশ মেনে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল SSC
কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। তবে সাতদিনের মধ্যে নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আজ বৃহস্পতিবার ইন্টারভিউয়ের
কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। তবে সাতদিনের মধ্যে নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আজ বৃহস্পতিবার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
আর তা হতে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন প্রায় ১৪ হাজার চাকরিপ্রার্থী। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের তরফেও নিয়োগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার শুধু হাইকোর্টের নির্দেশের অপেক্ষা।

ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে
ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে। যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের প্রাপ্ত নম্বরও দেওয়া রয়েছে। শুধু তাই নয়, গতবারের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ থেকে যাদের নাম বাদ গিয়েছিল নতুন তালিকাতে তাঁদের নাম দেওয়া রয়েছে। পাশে তাঁদের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। ফলে সবদিক ভেবে চিন্তেই কমিশন এবার এই তালিকা প্রকাশ করেছে। স্কুল সার্ভিস কমিশন মনে করছে, এবার সম্ভবত আর নিয়োগ নিয়ে আর কোনও আইনি জটিলতার মধ্যে পড়তে হবে না।

স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে
গত শুনানিতে আদালত এসএসিকে নির্দেশ দেয় যে গোটা প্রক্রিয়াটি করতে হবে স্বচ্ছতার সঙ্গে। শুধু তাই নয়, নতুন করে ফের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে বলেও নির্দেশে জানায় কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, নম্বর দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে বলেও এসসিসিকে অন্তবর্তীকালীন নির্দেশ দেয় আদালত। পাশাপাশি যাদের আবেদন খারিজ করা হয়েছে তাদের লিস্ট নম্বর এবং খারিজের কারণ দিয়ে প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, আগামী ৭ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করে আদালতকে জানাতে হবে। এরপরেই আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে বলে জানান বিচারপতি। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এরপরেই আমি অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহার করে নেব। আর এই নির্দেশকে মেনে এবার তালিকা প্রকাশ করা হয়েছে।

কমিশনের ভূমিকা নিয়ে তোলা হয় প্রশ্ন!
গত শুনানিতে ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলেও কার্যত ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল, কী ধরনের আধিকারিকরা চালাচ্ছে কমিশন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত। ২০১৯ এর ১ অক্টোবর আদালত নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ মেনে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়নি কেন? সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

থমকে ১৪ হাজারেরও বেশী চাকুরি প্রার্থীদের নিয়োগ
গত কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করেন।পুজোর আগে এবং পুজোর পর মিলিয়ে কয়েক হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদালতের নির্দেশে গোটা প্রক্রিয়াটা আটকে গিয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমটা বন্দ্যয়াপধায়। তাঁর দাবি, রাজনৈতিক কয়েকজন কোট পরে এই কাজ করছে। যতবার নিয়োগের পথে সরকার হাটছে তা আটকে দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications