নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট দিল এসএসসি, সিবিআইকেও রিপোর্ট দিতে বলল হাইকোর্ট

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করল এসএসসি। বৃহস্পতিবার মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট দিল কমিশন। এদিন সিবিআইয়ের কাছেও রিপোর্ট তলব করলেন বিচারপতি দেবাংশু ভট্টাচার্য ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ।

আগামী ৯ জানুয়ারির মধ্যে সিবিআইকে এই মামলার তদন্তের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি আদালতে পরবর্তী শুনানি হবে।কমিশনের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখবে আদালত। সেই কারণে এই সময় নেওয়া হল। এমনই মনে করা হচ্ছে।

High court

নতুন করে এই মামলায় কয়েকজন যোগ হয়েছেন। এই মামলায় যুক্ত হলেন, তারা তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেবেন। পাশাপাশি এসএসসির রিপোর্ট নিয়ে সিবিআইয়ের বক্তব্য আদালতে জানাতে হবে। এমনই কথা এদিন জানা গিয়েছে।

গত দিনের শুনানিতে কলকাতা হাইকোর্ট এসএসসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। কমিশনের অবস্থান সন্তোষজনক নয়। এমনই মনে করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু ভট্টাচার্য একাধিক প্রশ্ন তুলেছেন। এসএসসির ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।

প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সুপারিশপত্র দেওয়া হয়েছে। এই অভিযোগ ছিল। র‍্যাঙ্ক জাম্পিং, ওএমআর শিট বিকৃত করা ছাড়া আর কোন কোন অভিযোগ রয়েছে? গত দিন এই প্রশ্ন করেছিলেন বিচারপতি।

এদিন এসএসসির তরফে আইনজীবী ডক্টর সুতনু পাত্র আদালতে তথ্য দিয়েছেন। কাদের নামের ওএমআর শিট বিকৃত করা হয়েছে? র‍্যাঙ্ক জাম্প কাদের হয়েছে? নাম সহ আদালতের নির্দেশ মতো এদিন রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, এগুলো আদালত রেকর্ড থাকবে। চাকরি হারাদের কারোর হলফনামা আছে? যা আদালতের কাছে জমা দিতে চায়? এই প্রশ্ন বিচারপতিরা করেন। যারা (এই মামলার সঙ্গে এফেক্ট) সংযুক্ত হতে চায় তারা মামলায় সংযুক্ত হতে পারে। এই কথাও বলা হয়েছে।

গত দিনের শুনানিতে কমিশন দাবি করেছিল নবম - দশমের ক্ষেত্রে ১৮৩ জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ছিল। তাদের মধ্যে ১২২ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। বাকি ৬১ জনের সুপারিশপত্র প্রত্যাহার করেননি কেন? আদালত বারণ করেছিল ? সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ আছে ? হাইকোর্টের কোনও স্থগিতাদেশ আছে ? এমনই প্রশ্ন ধেয়ে আসে বিচারপতির তরফে। এই ৬১ জনের রাজ্যের বেতন ভোগ করার কোনও অধিকার নেই। এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+