SSC Case: আলাদা হল না চাল-কাঁকর, ২৬০০০ চাকরি বাতিল মামলা ঝুলেই রইল সুপ্রিমে; স্থগিত রায়দান

SSC Case: সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলেই রইল ২৬ হাজার চাকরি প্রার্থীর ভাগ্য। এসএসসি মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত। যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব কি না, সেই ফয়সালা হল না আজও।

সব পক্ষের আইনজীবীরাই এদিন সওয়াল করেন। তবে সওয়াল জবাব শেষে কোনও পক্ষই যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ নিয়ে সদুত্তর দিতে পারল না সোমবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এদিন এসএসসি মামলার শুনানি হয়।

SSC SC

২০১৬ এর পুরো প্যানেল বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশিকা বহাল থাকে নাকি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে প্রকৃতপক্ষে সমাধানসূত্র বের হয়, সেদিকে তাকিয়ে ছিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। যদিও সব পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।

এদিন শীর্ষ আদালতে সিবিআই জানায়, ডেটা স্ক্যান টেক ও পঙ্কজ বনসলের কাছ থেকে তারা যে তথ্য পেয়েছে, তা মিলিয়ে দেখা হয়েছে, দুটোরই ভ্যালু এক। পঙ্কজ বনসলের পাওয়া ডেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় সিবিআই (CBI)।

তবে বনসলের ডেটার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন একাধিক আইনজীবী। তাতে সায় দেন প্রধান বিচারপতির বেঞ্চও। সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত। এদিন আদালতে সওয়াল জবাবে ফের ওঠে ওএমআর শিটের প্রসঙ্গ। ওএমআর শিটের ঠিক ভুল রাজ্য সরকার নির্ধারণ করতে পারছে না কেন, সেই প্রশ্ন করে শীর্ষ আদালত।

এসএসসি মামলার চূড়ান্ত শুনানিতে বিভিন্ন পক্ষের হয়ে এদিন সওয়াল করেন অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি, পিএস পাতওয়ালা, মনিন্দর সিং, প্রশান্ত ভূষণ, করুণা নন্দী, রঞ্জিত কুমার, মীনাক্ষী অরোরা ও শ্যাম দিওয়ানের মতো বিশিষ্ট আইনজীবীরা।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে গত ২০২৪ সালের এপ্রিল মাসে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসারক ও বিচারপতি মহম্মদ সব্বরের ওই রায়ের ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন।

রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিচ্যুত বেশ কয়েকজন। আলাদা করে মধ্যশিক্ষা পর্ষদও মামলা করে। ১৯ ডিসেম্বর থেকে একাধিকবার মামলার চূড়ান্ত শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট। অবশেষে সোমবার শেষ হল শুনানি। যদিও রায়দান স্থগিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+