কর্মশিক্ষা শরীরশিক্ষায় শিক্ষক নিয়োগে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে পারবে কমিশন
রাজ্যের স্কুলগুলিতে আপার-প্রাইমারির (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) জন্য কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন।

আগামী ১৮ নভেম্বরের মধ্যে এই মেধা তালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। তবে মেধা তালিকা প্রকাশ হলেও আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না কমিশন।
২০১৬ সালে এসএসসিতে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিভাগে শূন্যপদে নিয়োগ প্রার্থীর বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৭ সালে এই পদের জন্য পরীক্ষা হয়। ২০১৮ সালে মেধা তালিকা চূড়ান্ত পর্যায়ে তালিকা তৈরি হয়। ২০১৯ সালে শুরু থেকেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
প্রথম পর্যায়ে শিক্ষক নিয়োগ শুরু হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। এর মেধা তালিকা প্রকাশ নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications