শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে ‘ডন’ রামবাবু গ্রেফতার বিশাখাপত্তনমে, গ্রেফতার ২ শাগরেদও

বিশাখাপত্তনম থেকে গ্রেফতার করা হল মাফিয়া ডন বাসব রামবাবুকে। খড়গপুরের ‘বেতাজ বাদশা’ শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে তাকে গ্রেফতার করা হল।

পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি : বিশাখাপত্তনম থেকে গ্রেফতার করা হল মাফিয়া ডন বাসব রামবাবুকে। খড়গপুরের 'বেতাজ বাদশা' শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে তাকে গ্রেফতার করা হল। মঙ্গলবার বিশাখাপত্তনমের রাজমান্ডি থেকে রামবাবুকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে তাঁর দুই শাগরেদকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের রাজমান্ডির আদালতে পেশ করা হবে। তারপরই ট্রানজিট রিমান্ডে তাঁদের আনা হবে খড়গপুরে।

গত ২১ ফেব্রুয়ারি খড়গপুরের লোহা মাফিয়া 'ডন' বাসব রামবাবুর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে মেদিনীপুর আদালত। সিআইডি-র আবেদনের ভিত্তিতে মঙ্গলবার মেদিনীপুর জেলা আদালতের বিচারক রামবাবু ও তার শাগরেদ কাশী রাওয়ের বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করেছিল। তাদের ৭ মার্চের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তার আগেই গ্রেফতার করা হল রামবাবু ও তার শাগরেদদের।

শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে ‘ডন’ রামবাবু গ্রেফতার বিশাখাপত্তনমে, গ্রেফতার ২ শাগরেদও

শ্রীনু হতাকাণ্ডের পর ইতিমধ্যেই দেড়মাস অতিক্রম হয়ে গিয়েছে। সিআইডি-র তদন্তকারীদের ধারণা, শ্রীনু হত্যাকাণ্ডে রামবাবুর প্রত্যক্ষ যোগ রয়েছে। এই ষড়যন্ত্রে রামবাবু প্রত্যক্ষ অংশ নিয়েছিল। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি শ্রীনুকে পার্টি অফিসে ঢুকে নৃশংসভাবে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ কিনারা করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই রামবাবুকে সরিয়েই খড়গপুরে রাজত্ব কায়েম করেছিলেন শ্রীনু। ছাঁট লোহার ব্যবসা দিয়ে শুরু, তা থেকেই তিনি রামবাবুকে সরিয়ে বনে গিয়েছিলেন এলাকার ডন। সম্প্রতি তিনি অপরাধ জগৎ থেকে সরে এসে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা করছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+