শ্রীনু হত্যা মামলায় সরকারী আইনজীবীকে প্রাণনাশের হুমকি, ‘বাড়াবাড়ি করলে ফল খারাপ হবে’
এক দুষ্কৃতী ফোন করে হুমকি দেয়, শ্রীনুর ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিস না। তাহলে ফল খারাপ হবে। পরিবারকে নিয়ে গঙ্গাসাগরে চলে যা। এই হুমকি ফোনের পরই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর , ১৬ জানুয়ারি : শ্রীনু হত্যা মামলায় সরকারি আইনজীবীকে ফোন করে খুনের হুমকি দিল এক দুষ্কৃতী। রবিবার সন্ধ্যায় নাজিম হাবিব নামে শ্রীনু মামলার সরকারি আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এক দুষ্কৃতী ফোন করে হুমকি দেয়, শ্রীনুর ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিস না। তাহলে ফল খারাপ হবে। পরিবারকে নিয়ে গঙ্গাসাগরে চলে যা। এই হুমকি ফোনের পরই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।[শ্রীনু হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড হিসেবে উঠে আসছে বাসব রামবাবুর নাম!]
হমকি ফোন পাওয়ার নাজিম হাবিব বলেন, বহুদিন সরকারি আইনজীবী হিসেবে কাজ করছি। বহু সাঙ্তাইক মামলা লড়েছি। কিন্তু কোনওদিনও এই ধরনের হুমকি ফোন পাইনি। তিনি জানান, ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। শ্রীনুর মামলা নিয়ে চুপচাপ থাকতে হবে। কোনো বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করলেত তাঁকে মায়ের ভোগে যেতে হবে।['ডনে'র হত্যাকাণ্ডে বড় মাথার হদিশ পেল পুলিশ, নজরে ভিনরাজ্যের ২ সুপারি কিলার]

থানায় অভিযোগ দায়ের করা পর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, শ্রীনু হত্যাকাণ্ডে এখনও তিনজন অধরা। তারাই এই হুমকি ফন করতে পারে। ওই ফোনের সূত্র ধরে দুষ্কৃতীকে ট্রেস করার চেষ্টা চালানো হচ্ছে। শ্রীনু হত্যাকাণ্ডে শঙ্কর ওঁরাও, বরুণ ঘোষ, জন ফ্রান্সিস-সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এবার তাদের গপন জবানবন্দি নেওয়া হবে। সোমবারই মেদিনীপুর আদালতে তোলা হবে তাদের। ১৬৪ ধারায় বিচারকের সামনে জবানবন্দি দেবে তারা।[শ্রীনু হত্যাকাণ্ডে বড় মাথা, ঘাটাল ও জামশেদপুর থেকে গ্রেফতার ৭]
অর্থাৎ সোমবার শ্রীনু মামলার এক গুরুত্বপূর্ণ দিন। তার আগে সরকারি আইনজীবীকে প্রাণনাশের হুমকি ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পুলিশ সুপার ভারতী ঘোষ এই মর্মে জানান, এই ফোনই প্রমাণ করে শ্রীনুর হত্যা কাণ্ডের পিছনে অনেক বড়ো বড়ো মাথা রয়েছে।












Click it and Unblock the Notifications