রিয়্যালিটি শো-এ মহিলাকে ঘিরে যৌন মন্তব্য, আইনি বিপাকে পরমব্রত-রুদ্রনীল-সৃজিত
কলকাতা, ৪ মার্চ : জনপ্রিয় চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের টক শো সঙ্গে শ্রীজিত অনুষ্ঠানে উপস্থিত দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের কুরুচিকর মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের করলেন বঙ্গতনয়া।
২০১৫ সালের ২১ ডিসেম্বর সঙ্গে সৃজিত অনুষ্ঠানের যে পর্বটি টেলিভিশনে দেখানো হয়, তাতে সৃজিতের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরমব্রত ও রুদ্রনীল। দুই অভিনেতাই একদা ঋতুপর্ণা চৌধুর্ নামের এক মহিলাকে ডেট করতেন যিনি এখন একটি প্রথমসারির প্রোডাকশন হাউসের ক্রিয়েটিভ প্রোডিউসার।[ধর্ষণের মামলা টিকল না, বেকসুর খালাস রুদ্রনীল ঘোষ]

ঋতুপর্ণার অভিযোগ, অনুষ্ঠানে তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। আর তার জেরে সৃজিত, সৃজিতের দুই অতিথি পরমব্রত ও রুদ্রনীল, অনুষ্ঠানের প্রযোজক, যীশু সেনগুপ্ত, কালার্স বাংলা, ভায়াকম১৮ এবং তার সিইও-র বিরুদ্ধে কলকাতার ম্যাজিস্ট্রেট কোর্টে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছেন।
অনুষ্ঠানে রুদ্রনীলকে ঋতুপর্ণার সঙ্গে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মহিলাকে মাঠ হিসাবে ব্যাখ্যা করে হলেন, যে মাঠে সকালে তিনি খেলতেন সেই মাঠেই সন্ধ্যেবেলা পরম খেলতেন। এই মন্তব্য অবশ্যই কোন মহিলা প্রসঙ্গে রিয়্যালিটি শো-তে ব্যবহৃত কুরুচিকর মন্তব্য।
ডেকান ক্রনিক্যাল-সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ঋতুপর্ণা ফোনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য খুশি হয়েই রাজি হয়েছিল, যদিও সেটা হয়ে ওঠেনি বলে জানিয়েছেন সৃজিত। তাহলে কেন ঋতুপর্ণার প্রসঙ্গ টেনে এই ধরণে দ্ব্যর্থক শব্দে কথা বলা হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও সৃজিতের কথায়, পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন রয়েছে। আদালতই ঠিক করবে পরম ও রুদ্র অবমাননাকর কোনও মন্তব্য করেছে কিনা। এটা দুর্ভাগ্যজনক যে ঋতুপর্ণার কাছে রুদ্রনীলের নিছক মজার মন্তব্য অশ্লীল লেগেছে।
ঋতুপর্ণা জানিয়েছেন, তাঁর প্রসঙ্গে অনুষ্ঠানে আলোচনা করা হতে পারে এবিষয়ে আগে তার অনুমতি নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু আলোচনার বিষয়বস্তু তাঁকে জানানো হয়নি। একটি ম্যানিকুইনের মাধ্যমে কথা বলা এই শোয়ের ফরম্যাট বলে পাল্টা জানিয়েছেন সৃজিত।
এখন এটাই দেখার এই মামলা কদ্দুর গড়ায়।












Click it and Unblock the Notifications