শ্রীরামপুরের মহিলা কাউন্সিলরের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য
শ্রীরামপুরের মহিলা কাউন্সিলরের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য
হুগলি জেলার শ্রীরামপুরের এক মহিলা কাউন্সিলরের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। সোমবার সকালে শ্রীরামপুর স্টেশনের কাছে রেল লাইনের ওপর থেকে রমা নাথ নামের এই কাউন্সিলরের মৃতদেহ উদ্ধার করা হয়। হাওড়া গামী শেওড়াফুলি লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। এটা শুধু মাত্র কোনও দুর্ঘটনা না এই মহিলা কাউন্সিলর আত্মহত্যা করেছেন তা জানার জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

এই দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে। রমা নাথ শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ট্রেনটি শ্রীরামপুর স্টেশন ছাড়ার পরেই এই ঘটনা ঘটে। এলাকার কারোর মতে অন্য মনস্ক হয়ে রেল লাইন পার হচ্ছিলেন তিনি। ট্রেনের ধাক্কায়, দুর্ঘটনায়, মৃত্যু হয়েছে তার।
কেউ কেউ এটাকে দুর্ঘটনা বললেও একাংশ মনে করছেন যে আত্মহত্যা করেছেন রমা নাথ। কোনও রকম পারিবারিক অসন্তোষ ছিল কি না বা এটা আত্মহত্যা হলে কী কারণে এই আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications