বিজেপিতে যোগ দিয়েই শ্রীলেখা–তসলিমাদের কাছে সমালোচিত রুদ্রনীল ঘোষ

বিজেপিতে যোগ দিয়েই শ্রীলেখা–তসলিমাদের কাছে সমালোচিত রুদ্রনীল ঘোষ

সদ্য দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে চলছে সমালোচনা, ট্রোলড। নেটিজেনদের সেই জোয়ারে গা ভাসিয়ে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি একটি ছবি পোস্ট করেন অভিনেতার, যেখানে রুদ্রনীলের রাজনৈতিক রংবদলের গল্পকে তুলে ধরেছেন তিনি।

বিজেপিতে যোগ দিয়েই শ্রীলেখা–তসলিমাদের কাছে সমালোচিত রুদ্রনীল ঘোষ

ছবি পোস্ট করে কখনও শ্রীলেখা লিখেছেন '‌রুদ্রলাল’‌, আবার কখনও বা সবুজ রঙ ব্যবহার করে লেখা '‌রুদ্রসবুজ’‌, তৃতীয় ছবিতে বর্তমানের রুদ্রনীল অর্থাৎ '‌রুদ্রগেরুয়া’‌ কে তুলে ধরেছেন । ছবিটি শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, '‌সংগৃহীত বস্তু…সৃজনশীলতার জন্য আমাকে কোনও ক্রেডিট দেবেন না।’‌

রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করে পোস্ট করেছেন তসলিমা নাসরিনও। এ বিষয়ে তিনি এক বেসরকারি চ্যানেলের আলোচনায় অংশগ্রহণের পুরনো অভিজ্ঞতা শেয়ার করেছেন। নিজের দীর্ঘ পোস্টের শেষে বাংলাদেশের সাহিত্যিক জানান, সেদিন রুদ্রনীল নাকি বলেছিলেন একালে পুরুষতন্ত্র নেই। সমস্ত ক্ষেত্রে নারীরা সমানাধিকার উপভোগ করছেন। নারী নির্যাতন কখনই ঘটে না। এরপরই তসলিমা লেখেন, '‌আমি অনুষ্ঠানের বাকিটা সময় আর কোনও কথা না বলে প্রচণ্ড জ্ঞানী ব্যক্তিটির বক্তৃতা শুনে গিয়েছি। ওঁর নাটক আমাকে আর টিকিট কেটে দেখতে হয়নি।’‌ তবে পোস্ট দেখে মনে হচ্ছে রুদ্রনীলের বিজেপিতে যোগ দেওয়াকে ঠিক ভালো নজরে দেখছেন না লেখিকা।

শনিবার দিল্লিতে অমিত শাহর বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়াদের সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল। এর আগে তাঁকে কটাক্ষ করে পোস্ট করেছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রুদ্রনীল। সেই ঘটনার উল্লেখ করেই কটাক্ষ করেন টলিউড পরিচালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+