জুনেই ভারতে আলো দেখাবে রাশিয়ার Sputnik V Light! এক ডোজেই করোনার দফারফা
দেশে বাড়ছে করোনার সংক্রমণ। প্রত্যেকদিন চার লক্ষ্যেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের একাংশ বলছে, সংক্রমণ আটকাতে প্রয়োজন দ্রুত গতিতে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া। কিন্তু কোথায় ভ্যাকসিন? তবে এই অবস্থায় আশার আ
দেশে বাড়ছে করোনার সংক্রমণ। প্রত্যেকদিন চার লক্ষ্যেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের একাংশ বলছে, সংক্রমণ আটকাতে প্রয়োজন দ্রুত গতিতে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া। কিন্তু কোথায় ভ্যাকসিন? তবে এই অবস্থায় আশার আলো দেখাচ্ছে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক।
আজ শুক্রবার হায়দরবাদের প্রথম এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। আগামিদিনে একাধিক রাজ্যে রাশিয়ার তৈরি এই ভ্যাকসিন পাবেন। আর এরই মধ্যে আরও এক স্বস্তির খবর ভ্যাকসিন লাইট।

বাজারে আসছে এবার স্পুটনিক লাইট
করোনা কার্যত গোটা দেশের মাথাব্যাথার কারণ। আর এই মাথাব্যাথার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন গবেষকরা। প্রতি মুহূর্তে মারণ এই করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে এমন ভ্যাকসিন তৈরি নিয়ে কাজ চালাচ্ছেন গবেষকরা। তেমনই এবার বাজারে আসতে চলেছে স্পুটনিক লাইট। খুব শিঘ্রই ভারতের বাজারে আসছে এই ভ্যাকসিন। Russia Direct Investment Fund এর অন্যতম কর্তা কিরিল দমিত্রিয়েভ এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, স্পুটনিক লাইটের সবচেয়ে বড় বিশেষত্ব হল অন্যান্য কোভিড ভ্যাকসিনের মতো এর দু'টো ডোজ় নেওয়ার প্রয়োজন হবে না। মাত্র একটি ডোজ়েই হবে কেল্লা ফতে। এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে।

জুন মাসের মধ্যেই ভারতের বাজারে লাইট!
ডা. রেড্ডিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবে। প্রাথমিকভাবে জুন মাসের মধ্যেই এই টিকাকেও বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। স্পুটনিক লাইট একবার বাজারে চলে এলে টিকাকরণের গতিবেগ যে অনেকটাই বৃদ্ধি পাবে তা একপ্রকার নিশ্চিতভাবে বলা যায়। অন্যদিকে Russia Direct Investment Fund এর অন্যতম কর্তা কিরিল দমিত্রিয়েভ জানিয়েছেন, স্পুটনিক ভি রাশিয়ান-ইন্ডিয়ান ভ্যাকসিন। এই ভ্যাকসিন তৈরি করতে একটা বড় ভূমিকা নিচ্ছে ভারত। এই বছরের শেষে ৮৫০ মিলিয়ান ভ্যাকসিন ভারতে তৈরি হবে বলে আশাবাদী সংস্থা কর্তা। আর তা চলাকালীনই ভারতের বাজারে স্পুটনিক ভি লাইট আত্মপ্রকাশ করবে বলে মনে করছেন কিরিল দমিত্রিয়েভ। আর তা চলে আসলে ভ্যাকসিনের বাজারে কার্যত যুগান্তকারী পরিবর্তন সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

স্পুটনিকের প্রথম ডোজ
এদিন ভারতে স্পুটনিকের প্রথম ডোজ দেওয়া হয়। কাস্টম ফার্মা সার্ভিসের গ্লোবাল হেড দীপক সাপরাকে এই ডোজ প্রথম দেওয়া হয়।' ডক্টর রেড্ডিস ' ল্যাবোরেটরিতে এটি সংগঠিত হয়।এদিন ভারতের বুকে পাইলট প্রজেক্ট হিসাবে প্রথমবার রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন প্রয়োগ শুরু হল। এই ঘটনার কথা স্পুটনিকের তরফে টুইট করে জানানো হয়েছে। প্রসঙ্গত ১ মে এই ভ্যাকসিন ভারতে আসে। এরপর ১৩ মে হিমাচল প্রদেশের কসৌলির ল্যাবোরেটারি থেকে ছাড়পত্র পায় এই ভ্যাকসিন। ১৩ ই মে নীতি আয়োগ জানায়, সম্ভবত সামনের সপ্তাহ থেকে স্পুটনিক ভারতের বাজারে আসছে।

স্পুটনিকের দাম
মূলত, বিদেশ থেকে আমদানী করা এই স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতের বাকি দুই ভ্যাকসিনের থেকে বেশ দামী। স্পুটনিক ভিয়ের দাম ৯৪৮ টাকা। অর সঙ্গে ৫ শতাংশ জিএসটি প্রতিটি ডোজে রয়েছে বলে খবর। ফলে দাম ৯৯৫ টাকা দাঁড়াচতে পারে। এদিকে জানা যাচ্ছে, এই ভ্যাকসিন দেশের বুকে তৈরি হতে শুরু করলে তার দাম নামবে।

স্পুটনিকের বিশেষত্ব
প্রথম ডোজে স্পুটনিক ০.৫ এমএল করে দেওয়া হবে। তবে অন্যান্য ভ্যাকসিনের থেকে কিছু আলাদা বিশেষত্ব রয়েছে এই ভ্যাকসিনে। এই ভ্যাকসিনের প্রথম ডোজে আলাদা ভেক্টর, দ্বিতীয়তে আলাদা ভেক্টর রয়েছে। দুটি ভেক্টরেই জিন রয়েছে সম্পূর্ণ দৈর্ঘে বা বলা যেতে পারে রয়েছে প্রোটিন এস। বলা হচ্ছে, ৯১.৬ শতাংশ এফিকেসি রয়েছে স্পুটনিক ভ্য়াকসিনের। যা ভারতে ছাড়পত্র পাওয়া বাকি দুটি ভ্যাকসিনের তুলনায় অনেকটাই বেশি। প্রসঙ্গত, রাশির নির্মাতারা জনাচ্ছেন ,এই ভ্যাকসিনের একটি ডোজই বেশ কার্যকরী ভূমিকা নিতে পারে।

কোন কোন দেশে স্পুটনিক ব্যবহার হচ্ছে?
প্রসঙ্গত, শ্রীলঙ্কা, কাজাখস্তান, গুয়েতেমালা, ইরাক, উত্তর মেসিডোনিয়া, জর্ডন,আজেরবাইজান, পানামা,ভিয়েৎনাম. মরিশাস , অ্যান্টিগা কঙ্গো, লাওসে স্পুটনিক ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এছাড়াও বাহারিন, পাকিস্তান, মঙ্গোলিয়া, মায়ানমার, ইরান, সার্বিয়া, বলিভিয়া সহ বিশ্বের ৬০ টি দেশে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications