সুন্দরবনে সি প্লেন! বিশ্ব-বাণিজ্যের মঞ্চে পর্যটনে নয়া দিগন্তের সূচনায় স্পাইস জেট

এবার রাজ্যে পর্যটকদের জন্য চালু হতে চলেছে ‘সী প্লেন’ পরিষেবা। রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র সুন্দরবনকেই প্রথমে বেছে নেওয়া হয়েছে এই পরিষেবার জন্য।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে পর্যটন শিল্পের দিগন্ত উন্মোচিত হল পশ্চিমবাংলায়। এবার রাজ্যে পর্যটকদের জন্য চালু হতে চলেছে 'সি প্লেন' পরিষেবা। রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র সুন্দরবনকেই প্রথমে বেছে নেওয়া হয়েছে এই পরিষেবার জন্য। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে স্পাইস জেটের কর্ণধার অজয় সিং ঘোষণা করেন রাজ্যের পর্যটনে এই নয়া দিগন্ত সূচনার কথা।

সুন্দরবনে সি প্লেন! বিশ্ব-বাণিজ্যের মঞ্চে পর্যটনে নয়া দিগন্তের সূচনায় স্পাইস জেট

শুধু 'সি প্লেন' পরিষেবা চালুই নয়, এ রাজ্যেই 'সি প্লেন' তৈরি করা হবে বলেও জানিয়েছেন অজয় সিং। সে অর্থে রাজ্যের চতুর্থ গ্লোবাল বিজিনেস সামিট স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে। প্রথমে মুকেশ আম্বানি পেট্রোলিয়াম শিল্পে লগ্নি করার কথা ঘোষণা করার পরই জিন্দল গোষ্ঠীর তরফে বিদ্যুৎ-সৌরবিদ্যুৎসহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করা হয়। তার মধ্যেই নতুন স্বপ্ন নিয়ে হাজির 'স্পাইস জেট'।

'স্পাইস জেটে'র এই ঘোষণা রাজ্যকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে অজয় সিং চমক দিয়েই ঘোষণা করেন, 'এবার পশ্চিমবঙ্গে 'সি প্লেন' পরিষেবা চালু হবে। এই প্লেনগুলি তৈরি হবে এ রাজ্যেই।' কোথায় এই শিল্প গড়া হবে, তা এখনও স্থির না হলেও, 'স্পাইস জেট' কর্ণধার ঘোষণা করেছেন অন্ডাল বিমানবন্দর থেকে এই পরিষেবা চালু হবে। এমনকী অন্ডাল থেকে বেঙ্গালুরু ও হায়দরাবাদ রুটে বিমানও চালাবে এই সংস্থা।

এদিকে রাজ্যের পর্যটন কেন্দ্রে সি প্লেন চালানোর প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য তা গ্রহণ করে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সমস্ত সমুদ্র বা নদী পর্যটনে এই পরিষেবা চালুই লক্ষ্য পশ্চিমবঙ্গের। প্রথমে সুন্দরবনে এই সি প্লেন পরিষেবা চালু করা হবে। তারপর তা ধীরে ধীরে অন্য পর্যটনকেন্দ্র গুলিতে মজুত করা হবে। এই পরিকল্পনা ফলপ্রসূ হলে রাজ্যের পর্যটনে এক দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছে রাজ্য পর্যটন দফতর।

ইতিমধ্যে চতুর্থ বিশ্ববঙ্গ সম্মেলন অনেক আশার জন্ম দিয়েছে। প্রথম দিনেই জমা হয়েছে একরাশ প্রত্যাশা। এবার তা বাস্তবায়িত হলে সোনার বাংলা গড়ে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা হয়ে যাবে পশ্চিমবঙ্গের। বাংলা হয়ে উঠবে শিল্পের প্রকৃত ঠিকানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+