মুকুল রায়ের পর ঋতব্রত, অরুণ জেটলির সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা
মুকুল রায়ের পর এবার অরুণ জেটলির সঙ্গে একান্তে বৈঠক করলেন সিপিএমের বিতর্কিত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জয়রাম রমেশ এবং সুব্রত বক্সির সঙ্গেও তাঁকে একাধিকবার বৈঠক করতে দেখা গিয়েছে
মুকুল রায়ের পর এবার অরুণ জেটলির সঙ্গে একান্তে বৈঠক করলেন সিপিএমের বিতর্কিত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবনে জয়রাম রমেশ এবং সুব্রত বক্সির সঙ্গেও তাঁকে একাধিকবার বৈঠক করতে দেখা গিয়েছে।
বলা যেতে পারে দলীয় দফতরে না পাওয়া গেলেও, অন্য দলের হেভিওয়েট সাংসদদের সঙ্গে বৈঠকে ব্যস্ত সিপিএমের এই সাংসদ।

দিন কয়েক আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য কমিটি থেকে অপসারণের সুপারিশ করেছে আলিমুদ্দিন স্ট্রিট। কেন্দ্রীয় কমিটি সেই সুপারিশে সিলমোহর দিলেই রাজ্য কমিটি থেকে অপসারিত হবেন তিনি। কিন্তু এরই মধ্যে ঋতব্রতর বিভিন্ন পদক্ষেপ জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে অরুণ জেটলি, জয়রাম রমেশ এবং সুব্রত বক্সির সঙ্গে ঋতব্রত একাধিকবার কথোপকথন জল্পনা বাড়িয়েছে।

সূত্রের খবর, ঋতব্রত-র বিভিন্ন পদক্ষেপের খবর পৌঁছেছে আলিমুদ্দিন স্ট্রিটেও। তাঁরা নিজেদের মতো করে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে ঋতব্রত সম্পর্কে খোঁজখবর করছেন। কোনও বিকল্প পথে খোঁজে ঋতব্রত রয়েছেন কিনা সে বিষয়টিকেও মাথায় রাখছেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications