মালদার এই বিশিষ্ট কংগ্রেস নেতাও দলবদলের পথে! নাম না করে বিজেপিতে যাওয়ার বার্তা
যদি তিনি কংগ্রেস ছাড়েন তাহলে জাতীয় দলেই যোগ দেবেন। নাম না করে বিজেপি যোগ দেওয়ার ব্যাপারে এমনটাই বার্তা দিয়েছেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ তিওয়ারি।
যদি তিনি কংগ্রেস ছাড়েন তাহলে জাতীয় দলেই যোগ দেবেন। নাম না করে বিজেপি যোগ দেওয়ার ব্যাপারে এমনটাই বার্তা দিয়েছেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ তিওয়ারি। কোনওভাবেই তিনি তৃণমূলে যোগ দেবেন না বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন নরেন্দ্রনাথ তিওয়ারি।

পরে অবশ্য তিনি এই বক্তব্যের সাফাই দিয়েছেন। বলেছেন, তৃণমূলের বিরোধিতা করতেই তিনি এই কথা বলেছেন। তার কংগ্রেস ছাড়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন এই কংগ্রেস নেতা।
দিন কয়েক আগে মালদহে গিয়েছিলেন তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের মতোই পরিস্থিতি হবে কংগ্রেসের। এমন বার্তাও দিয়েছিলেন তিনি। এবার যেন সেই পথেই যেতে চলেছে মালদার কংগ্রেস। জেলা কংগ্রেসে জল্পনা তৃণমূলে যোগ দিতে চলেছেন, জেলা কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নূর। এই সম্পর্কেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন মালদার বিশিষ্ট কংগ্রেস নেতা তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি।
প্রশ্নের উত্তরে বিজেপির নাম না করে তিনি বলেন, কংগ্রেস যদি ছাড়তেই হয়, তাহলে কোনও জাতীয় দলেই যোগ দিতে চান। নরেন্দ্রনাথ তিওয়ারির এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।












Click it and Unblock the Notifications