জোট নিয়ে অধীর চৌধুরীর 'শেষ' মন্তব্যে জল্পনা! CPIM-এর নিচুতলার প্রশ্নমালায় বিড়াম্বনায় আলিমুদ্দিন
বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করতে চান না তিনি। বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের পরেও বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই অধীর চৌধুরীর মুখেই রবিবার অন্য কথা। যা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে আলিমুদ্দিনের জোটপন্থী নেতাদের মধ্যে। আর দলের নিচুতলার চাপে আপাতত 'হাত তুলে' নিচ্ছেন অনেক নেতাই।
বরাবরের মমতা বিরোধী হিসেবে পরিচিত অধীর চৌধুরী। সেই প্রদেশ কংগ্রেস সভাপতি রবিবার এক সাক্ষাৎকারে বলেছেন, পুকুর আর নদীর মধ্যে ফারাক রয়েছে। বাংলা তাঁর কাছে পুকুর আর ভারত হল নদী। তিনি স্পষ্টত জানিয়েছেন যেটা বলার সামনেই তিনি বলেন, পিছন থেকে তিনি বলেন না।

রবিবার এক সাক্ষাৎকার অধীর চৌধুরী বাংলায় কংগ্রেস ও তৃণমূলের জোট প্রসঙ্গে বলেছেন, রাজনীতি হল সম্ভাবনার শিল্প। অধীর চৌধুরীর এই মন্তব্যেই মন্তব্যেই সিপিআইএম নয় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে জল্পনা জোরদার হয়েছে।
এখন থেকেই সিপিআইএমের শাখায় প্রশ্ন উঠতে শুরু করেছে, কংগ্রেস হাইকমান্ড যদি শেষে প্রদেশ কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে জোট করতে নির্দেশ দেয়, তাহলে কী করবে বামেরা। তাহলে কি শুরু থেকেই বামেদের ভাবনায় একা লড়াইয়ের কথা থাকা উচিত নয়, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে। কিন্তু দলের অভ্যন্তরে কটাক্ষ করেও বলছেন কোমরের জোর নেই যে!
কংগ্রেসের এই অবস্থানে সিপিআইএমের নিচু তলায় প্রশ্ন উঠতে শুরু করেছে, জোট হলে দেওয়ালে কী লেখা হবে। একদিকে তৃণমূল লিখবে ইন্ডিয়ার সমর্থিত আর বামেরাও লিখবে তাই? নাকি বাংলায় বামেরা সেই ইন্ডিয়া সমর্থিত জায়গাটাই এড়িয়ে যাবে।
সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। যা নিয়ে প্রশ্ন তৈরি হয় সিপিআইএমের নিচু তলায়। যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতারা পঞ্চায়েত ভোটে মার খাওয়া কিংবা খুন হওয়া নেতাদের বাড়িতে যাচ্ছেন, সেখানে ইয়েচুরি কেন যাচ্ছেন না?
নিচুতলার প্রশ্ন সুসময়ে বাংলা থেকে রাজ্যসভায় গিয়েছিলেন সীতারাম। কিন্তু এখন কেন রাজ্যে দলের নিচুতলার কর্মীদের পাশে দাঁড়াতে আসছেন না। সারা ভারতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। কিন্তু সেখানে বাংলা আর কেরলে লড়াই কী করে অন্য হতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
আরও প্রশ্ন ধরে নেওয়া হল ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটে জিতে গেল। তাহলে কংগ্রেসের পরেই দ্বিতীয় বড় দল হিসেবে হতে পারে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে সিপিআইএম কি সেই সরকারকে সমর্থন করবে?












Click it and Unblock the Notifications